শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর ঈদ পূজার ছুটি বাতিল করলেন ডিসি

সারাদেশে সম্প্রতি ৩৩তম বিসিএস এ ৬০০০ এর বেশি নতুন ডাক্তা নিয়োগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। আগে যেখানে একজন ডাক্তার কাজ করতেন বা ইউনিয়ন পর্যায়ে যেখানে কোন ডাক্তার ছিলেন না সেখানে একাধিক নতুন ডাক্তার যোগ দিয়ে দেশের চিকিৎসাসেবা ত্বরান্বিত করছেন। পূর্বের চিকিৎসক সংকটাবস্থাতেও ঈদ পূজায় কখনো হাসপাতালের জরুরী সেবা বন্ধ থাকেনি। মুসলিম-অমুসলিম কর্মকর্তা কর্মচারীরা মিলেমিশে সারাবছর সব বন্ধেই হাসপাতালের জরূরী সেবা চালু রেখে আসছেন বহু বছর ধরে। এবার নতুন ডাক্তার নিয়োগের পরে এই চাপ আরো কমে যাবার কথা। এমতাবস্থায় ভোলা জেলার ডিসি জেলার সিভিল সার্জনের সম্মতিতে উক্ত জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিলের সেচ্ছাচারী, অমানবিক, নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে এবং এই আদেশ পালনে সব ডাক্তার ও কর্মচারীদের বাধ্য করেছেন। নিজেদের রাজনৈতিক প্রভাব বর্ধিত করতে তারা এমন আচরন করেছেন বলে জানা যায়। আমরা এই হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শাস্তি দাবি করছি। আদেশের কপিটি এখানে সংযুক্ত করা হলঃ

10414406_851128104921615_410391728241899266_n

এভাবে সিনিয়র চিকিতসকদের সাথে পরামর্শ করলে তারা বলেনঃ
“নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ (The prescribed Leave Rules, 1959) অনুসারে যে ১৭ প্রকারের ছুটি আছে তার মধ্যে সাপ্তাহিক ছুটির দিন ব্যাতীত অন্য আর মাত্র দুই প্রকার ছুটি ক্যালেন্ডারে লাল কালিতে দাগান্বিত থাকে । তা হলো সাধারন ছুটি (Public holiday) ও নির্বাহী আদেশে সরকারী ছুটি (Government holiday)

ঈদ ও পুজার ছুটি Public holiday, আর ঈদের একদিন আগে ও পরে এ দুদিন Government holiday- সবই লাল হরফে লেখা । সিভিল সার্জন স্বাক্ষরিত নোটিশটিতে দেখা যাচ্ছে, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মিটিংয়ে ভোলার স্বাস্হ্য প্রতিষ্টানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীর আসন্ন ঈদ ও পুজার সব ছুটি বাতিল ঘোষনা করা হয়েছে । প্রশাসন, পুলিশ বা অন্য সার্ভিসের চাকুরীজীবিদের জন্য এমন কোন তুঘলকী আদেশ নাযেল হয়নি । অথচ নিয়ম হলো চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয় সেজন্য সমন্বয়ের মাধ্যমে ডাক্তার-নার্সদের একটা অংশ কর্মস্হলে থাকেন, অন্যরা ছুটিতে যান ।

স্পষ্টত বুঝা যায় এটা প্রশাসন ও সিভিল সার্জনের এটা একটা শো-আপ । তা করুক, কিন্ত অন্যদের বিধিবদ্ধ অধিকার হরন করে কেন? পুলিশ বা প্রশাসনের লোকদের জন্য এমন আদেশ জারী হবেনা কেন? ডিসি এসপিদের তুলনায় সিভিল সার্জনরা শিথিল লিঙ্গাধিকারী হলেও চিকিৎসকদের abuse করে attention seek করা ও নিজেকে জাহির করার ক্ষেত্রে তারা শতভাগ Erect । অধীনস্হ ডাক্তারদের misuse না করলে তাদের চরম পুলক ঘটেনা । কেউ নাড়ু খাইবে, হাড্ডি চিবাইবে- আর বিশেষ পেশার শতভাগ কর্মচারী প্রাপ্য ছুটিগুলি বে অব বেঙ্গলের বাতাসে উড়াইয়া দিবে কেন? ছুটিতে হাসপাতাল কিন্ত খলি থাকেনা । তখনও অপারেশন হয় । জরুরী পরীক্ষানিরীক্ষা হয় । IMO/CA থাকা অবস্হায় আমার ঈদ-পুজা হাসপাতালেই কাটতো । এ সময় চিকিৎসকদের মতই গনহারে সব পুলিশ বা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরাও ছুটি পায়না, সেটা বাস্তবসম্মতও নয় । আবার তাদের শতভাগ কর্মকর্তাও ছুটিতে অফিসে পড়ে থাকেন না। 
কিন্ত কোনপ্রকার মহামারী, disaster, দূর্বিপাক ছাড়াই শুধুমাত্র একটি পেশার সবার ছুটি গনহারে বাতিলের নোটিশ- ঔদ্ব্যত্বপূর্ন ও অযৌক্তিক বটে। একটা গোলযোগহীন, দূর্বিপাকহীন সময়ে যদি এমন সিদ্বান্ত হয় যে, শতভাগ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তার ঈদ ও পুজার ছুটি বাতিল- তা কিন্ত তাদের কাছে বাড়াবাড়ি বা show-up মনে হবে । সেটি তখন পত্রিকার হেডলাইন হতো, টিভি মিডিয়ায় ব্রেকিং নিউজ হতো ।
সবকিছুরই বিধি ও পদ্ধতি আছে । একটা সাইক্লোনের সময়ের ছুটি বাতিল আর স্বভাবিক সময়ে শুধু এক পেশার নিরীহজনদের গনহারে ছুটি বাতিল এক কথা নয় ।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।