মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম করোনা ভাইরাস মোকাবেলায়

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৮ মার্চ ২০২০, ৮:৫৪ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম করোনা ভাইরাস মোকাবেলায়
লেখার আকার

৮ মার্চ,২০২০

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস (COVID-19) মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহঃ

১) সকল স্থল, জল ও বিমান বন্দর সমূহে সন্দেহভাজন রোগীদের আইসোলেশন (বিচ্ছিন্নকরণ)।

২) করোনা আক্রান্ত রোগীদের ডায়াগনোসিসের জন্য ঢাকার মহাখালীস্থ আইইডিসিআর এ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৩) আইইডিসিআর এ একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সন্দেহভাজন রোগীদের বিষয়ে তথ্য প্রদানের জন্য ৪ টি হটলাইন নম্বর খোলা হয়েছে। নম্বরসমূহঃ ০১৯ ৩৭১১ ০০১১, ০১৯ ৩৭০০ ০০১১, ০১৯ ২৭৭১ ১৭৮৪, ০১৯ ২৭৭১ ১৭৮৫।

৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে ২০০ শয্যা বিশিষ্ট সম্পূর্ণ পৃথক বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

৫) রাজধানী ঢাকার সকল মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এছাড়া সারাদেশের সকল মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে পৃথক ওয়ার্ড/ শয্যা প্রস্তুতকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

৬) ঢাকা সহ দেশের সকল বেসরকারি হাসপাতালে পৃথক আইসোলেশন কেবিন/ ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে।

৭) সকল স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিদের নিরাপত্তার জন্য ডিসপোজেবল পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্টস আমদানীকরণ এবং করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

৮) জনসাধারনের সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার/ লিফলেট প্রস্তুত করা হয়েছে।

৯) সকল প্রিন্ট/ ইলেকট্রনিক/ সোশ্যাল মিডিয়ায় করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা বার্তা প্রচার।

১০) করোনা মোকাবেলায় কমিউনিটি সম্পৃক্তকরনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সকল জনসাধারনকে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা অনুশীলনের মাধ্যমে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডা. শাহ্‌ আলম সিদ্দিকী

মেডিকেল অফিসার, স্বাস্থ্য অধিদপ্তর

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।