মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

সৌখিনের স্মরণে রংপুর প্রাইম মেডিকেল কলেজের পাঠাগার এবং ব্লাড ব্যাংকের নতুন নামকরণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৯, ৪:২৫ · ২ মিনিটে পড়ুন
সৌখিনের স্মরণে রংপুর প্রাইম মেডিকেল কলেজের পাঠাগার এবং ব্লাড ব্যাংকের নতুন নামকরণ
লেখার আকার

আরিফুজ্জামান সৌখিন।
প্রাইম মেডিকেল কলেজ, রংপুরের ২০১৭-২০১৮ সেশনের ছাত্র ছিল। হাস্যোজ্জ্বল মুখ, বন্ধু-বান্ধবীদের সাথে আড্ডা আর ঘুরাঘুরিতে মেতে থাকত। পড়াশুনার ব্যাপারে বলতে গেলে ক্লাস টপার। লাইব্রেরিতে বন্ধুদের নিয়ে পড়াশুনা করত। কার কি সমস্যা নিজে গিয়ে জিজ্ঞাস করত, বুঝিয়েও দিত। কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছোট-বড় সবার অনেক পছন্দের হয়ে গিয়েছিল খুব অল্প দিনেই।

তার বাবা রংপুরসহ সারা বাংলাদেশের প্যাথলজির একজন লেজেন্ড। সবার পরিচিত অধ্যাপক ডা. মোঃ সামসুজ্জামান স্যার। মা ডা. মোছাঃ জাহান আফরোজ খানম। বাবা মায়ের দ্বিতীয় সন্তান ছিল সৌখিন। পড়াশুনা করেছে রংপুর পুলিশ লাইন্স স্কুল, রংপুর জিলা স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরে। এরপর ভর্তি হয় প্রাইম মেডিকেল কলেজের ১০ম ব্যাচে।

২০১৯ এর ২৪ মে, শুক্রবার। বন্ধুদের সাথে গিয়েছিল পুকুরে সাঁতার কাটতে। সাঁতার জানা ছিল একটু আধটু। অন্য বন্ধুরা নামতে নামতে সে নেমে পড়েছে পুকুরে৷ কিন্তু কে জানত এই পুকুর থেকে তাকে উঠতে হবে এমন ভাবে যাতে সবাইকে কাঁদতে হয়। হ্যাঁ, সেদিন ডুবে গিয়েছিল আমাদের আদরের, ভালোবাসার “সৌখিন”।

সৌখিন কে সারাজীবন মনে রাখবে প্রাইম মেডিকেল কলেজ। আর তারই স্মরণে ০৬-০৯-২০১৯ তারিখে কলেজ লাইব্রেরির নাম পরিবর্তন করে রাখা হয় “সৌখিন লাইব্রেরি”। সেই সাথে প্রাইম মেডিকেল কলেজ ক্লাব (পিএমসিসি) এর ব্লাড ব্যাংকের নাম রাখা হয় ” সৌখিন ব্লাড ব্যাংক”।

ওপারে ভাল থাকিস ভাই।
সোখিন এর লেখা একটি স্ট্যাটাসঃ

[“দীর্ঘদিন আমি আমার নিজের স্বত্তায় ফিরে যেতে পারছি না।
দীর্ঘদিন থেকে স্বত্তার গাজন হচ্ছে না।

মহাজীবন এর সত্য স্বাদ নিতে একেবারেই বেরিয়ে পড়বার দরকার। সেই বেরিয়ে পড়া বিভিন্ন কারনে বাধা গ্রস্ত হচ্ছে।
কারন গুলো স্পষ্ট ভাবেই নিজের দূর্বলতা।

আজ অনেকদিন বাদে সেই মহাজীবন এর খোজে ফের।”]

প্রতিবেদকঃ মোঃ শাইফ মুনতাসির
প্রাইম মেডিকেল কলেজ
৯ম ব্যাচ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।