মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সিলেটে আইসোলেশনে থাকা বিদেশফেরত নারীর মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ মার্চ ২০২০, ১১:১২ · ১ মিনিটে পড়ুন
সিলেটে আইসোলেশনে থাকা বিদেশফেরত নারীর মৃত্যু
লেখার আকার

২২ মার্চ, ২০২০

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় যুক্তরাজ্যফেরত এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার, ২২ শে মার্চ, ভোররাত আনুমানিক ৪ টার দিকে তার মৃত্যু হয়।


এ ব্যপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারীর বয়স আনুমানিক ৬১ বছর। যুক্তরাজ্য ফেরত ওই নারী নগরের শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা। ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর তার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২০ মার্চ থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছিলো।

হাসপাতাল সূত্রমতে, আইইডিসিআর থেকে লোক এসে ওই নারীর রক্তের নমুনা নেওয়ার কথা ছিল। কিন্তু নমুনা নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
তারা আরো জানায়, ইতিমধ্যে সেখানে সৌদি ফেরত এক নারী ও কিশোর সহ আরো তিনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিজস্ব প্রতিনিধি / নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।