মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

সরকারি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার ইউজার ফি’র হার পুনর্নিধারণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ আগস্ট ২০২০, ৫:৪৩ · ১ মিনিটে পড়ুন
সরকারি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার ইউজার ফি’র হার পুনর্নিধারণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২০শে আগস্ট, বৃহস্পতিবার, ২০২০

সরকারি হাসপাতাল সমূহের ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষার ইউজার ফি’র হার পুনর্নিধারণ করেছে সরকার। আজ ২০শে আগস্ট, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা হতে এই সংক্রান্ত নির্দেশনা প্রদান করে পরিপত্র জারি করা হয়।

পরিপত্র অনুযায়ী এখন থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য বুথ থেকে সংগৃহীত নমুনার ক্ষেত্রে ১০০( একশত ) টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনার ক্ষেত্রে ৩০০( তিনশত) টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনার ক্ষেত্রে ১০০( একশত) টাকা ইউজার ফি পুনর্নিধারণ করা হয়েছে।

তবে শর্ত হিসেবে বলা হয়েছে-
১.ফি বাবদ আদায়কৃত রাজস্ব নির্দিষ্ট সরকারী কোষাগারে জমা করতে হবে।

২.সরকারি কর্মকর্তা/ কর্মচারীগণের ক্ষেত্রে “চিকিৎসা সুবিধা বিধিমালা” ১৯৭৪ এর আওতায় এ সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহাল থাকবে।

৩.বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরীব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।

এবং ৪.উক্ত ফি সকল সরকারি হাসপাতালের ক্ষেত্রে নির্ধারিত বলে গণ্য হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।