সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সরকারি মেডিকেলগুলো এখনো সমস্যায় জর্জরিত

বিজ্ঞান যেভাবে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে সেদিকে সরকারি মেডিকেলগুলো এখনও অনেক সুবিধা থেকে বঞ্চিত আছে। সদ্য জানতে পারলাম, বাংলাদেশের অন্যতম সরকারি মেডিকেল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে লাশ রাখার ফ্রিজটি প্রায় ছয় মাসের ওপর নষ্ট হয়ে পরে আছে। মর্গ সহকারি জানান, ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়াতে তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আগে লাশ এনে ফ্রিজে রেখে দেওয়া যেত, কিন্তু এখন বেশিক্ষন রেখে দেওয়া যায় না দুর্গন্ধ ছড়িয়ে পরে। স্বজনদের বরফ জোগার করতে হয় লাশ রাখার জন্য। মাঝে মাঝে একাধিক লাশ রাখার জন্য অনেক বরফ লাগে তখন তাকে সারা রাত থাকতে হয়। তিনি আরো বলেন, ফ্রিজটি নষ্ট হওয়ার পর থেকে অন্তত ছয় থেকে সাতটি আবেদনপত্র দিয়েছি ঊর্ধ্বতন স্যারদের কাছে। পরে তারা সংশ্লিষ্ট মেরামতকারী প্রতিষ্ঠানের কাছে দিয়েছেন। মেরামতকারী প্রতিষ্ঠানটি আজ নয়, কাল করে করে সময় পার করছে। অথচ প্রতিদিনই একাধিক মরদেহ সংরক্ষণ করে রাখতে হয় মর্গের মধ্যে।

সিদ্দিকুর রহমান বরিশাল থেকে এসে তার ভাইয়ের মৃতদেহ রাখতে অনেক সমস্যার মধ্যে পরেন। তিনি খুব হতাশ হয়ে নিজের মনের কথা ব্যক্ত করলেন। সংশ্লিষ্ট থানার পুলিশের পেছন পেছন তিনিও মরদেহের সঙ্গে এসেছেন মিটফোর্ড হাসপাতাল মর্গে। মর্গের ডোমরা বললেন, সন্ধ্যা হয়ে গেছে। আজ আর লাশ কাটা যাবে না। আগামীকাল লাশ কাটার পর ময়না তদন্ত হবে। এই বিরতির সময়ে লাশ যাতে না পচে, তার জন্য বরফের মধ্যে রাখতে হবে। এমন অবস্থায় সিদ্দিকুর রহমান তার মৃত ভাইয়ের মরদেহ ভালো রাখতে বরফের জন্য এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। কোথায় পাওয়া যাবে বরফ! সিদ্দিকুর জানান, মরদেহের ময়না তদন্ত শেষ হলে বরিশালের পিরোজপুরে নিয়ে দাফন করা হবে। এতে অনেক সময় লেগে যাবে। ফলে মরদেহ বরফে রাখা ছাড়া উপায় নেই। বরফ কোথায় পাওয়া যাবে- বিভিন্নজনের কাছে এমন প্রশ্ন করতে থাকেন তিনি। এক সময় মর্গ থেকে বাইরে বেরিয়ে যান বরফের সন্ধানে।

বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাওয়া বাবুবাজার ব্রিজ সংলগ্ন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালটির ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চক্রবর্তী বলেন- মেরামতকারী প্রতিষ্ঠানটি বলেছে ফ্রিজটি প্রায় নষ্ট হয়ে গেছে। এখন এটি মেরামত করতে গেলে ব্যয় অনেক বেশি হবে। ফলে, বিষয়টি ঊর্ধ্বতনরা বিবেচনা করছেন।

তবে মর্গের জন্য শিগগিরই ফ্রিজ প্রয়োজন বলে জানান তিনি। ১৮ জুন মর্গে দিয়ে দেখা যায়, পুরুষ আর একজন মহিলার লাশ অর্ধেক কাটা অবস্থায় পরে আছে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালটির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, হাসপাতালটির পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল জাকির হাসান ২০১৪ সালের ৭ ডিসেম্বর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ধরের কাছে মরদেহ রাখার ফ্রিজটি মেরামত ব্যয় সাশ্রয়ী হবে না বলে একটি চিঠি দিয়েছিলেন। এরপর থেকে এ বিষয়ে আর কোনো অগ্রগতি নেই। চিঠি পর্যন্তই বিষয়টি যেন ফ্রিজ হয়ে রয়েছে!

mitford@hospi.dghs.gov.bd

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “সরকারি মেডিকেলগুলো এখনো সমস্যায় জর্জরিত”

  1. সরকার পিছিয়ে থাকলে সরকারি মেডিক্যাল কেনো , পুরো দেশ পিছিয়ে যাবে ! আমাদের সরকারই পিছিয়ে আছে ভাই ! !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।