মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হলেন ডা. এ টি এম ফরিদ উদ্দীন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ · ১ মিনিটে পড়ুন
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হলেন ডা. এ টি এম ফরিদ উদ্দীন
লেখার আকার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি,২০২৫

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এ টি এম ফরিদ উদ্দীন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মোঃ মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানান হয়।

ডা. এ টি এম ফরিদ উদ্দীন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডাঃ এ, টি, এম, ফরিদ উদ্দীন-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

২। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ০৫ (পাঁচ) বছর বা তাঁর ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

ট্যাগ:পিএসসি
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।