বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সপ্তাহজুড়ে পালিত হলো অসহায় মানুষদের জন্য সন্ধানীর “প্রজেক্ট হাসিমুখ”

প্ল্যাটফর্ম নিউজ, ২২ মে, ২০২০, শুক্রবার

“সন্ধানী” মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট দ্বারা পরিচালিত স্বাধীনতা পদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন। সন্ধানীর সৃষ্টিলগ্ন থেকেই সন্ধানী দেশের যে কোন বিপর্যয়ে মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে।
করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সন্ধানী। অসহায় মানুষেদের জন্য সন্ধানীর নতুন কার্যক্রম “প্রজেক্ট হাসিমুখ”। দেশের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী (১৬- ২২ মে, ২০২০) পরিচালিত হলো এই “প্রজেক্ট হাসিমুখ”।

সপ্তাহব্যাপী প্রজেক্ট হাসিমুখের পালিত কার্যক্রমগুলো হচ্ছে:

শনিবার– সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এবং সন্ধানী ক্র‍্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম চট্টগ্রাম জেলার সহযোগিতায় বহদ্দারহাট এলাকায় ইফতার বিতরণ।

রবিবার– ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার রাজশাহী জেলার উদ্যোগে রাজশাহী জেলার কাটাখালীতে খাদ্যসামগ্রী বিতরণ প্রোগ্রাম।সন্ধানী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে ইভেন্ট-ইদের খুশি।(স্থানঃ কিশোরগঞ্জ)

সোমবার– ক্র‍্যাক প্লাটুন ভলান্টিয়ার, ময়মনসিংহ জেলা টিমের উদ্যোগে এস কে হাসপাতালে(কোভিড ডেডিকেটেড) প্রোগ্রাম (ইভেন্ট-সংশপ্তক)। এছাড়া, সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম চট্টগ্রাম জেলা কর্তৃক ত্রাণসামগ্রী প্রদান।

মঙ্গলবার– সন্ধানী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে ডাক্তারদের(কোভিড ডেডিকেটেড শসৈনইমেহা) মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ। সেইসাথে, সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম পাবনা জেলার উদ্যোগে ইদের হাসি(ত্রাণ সাহায্য) কর্মসূচি পালন। সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ২০টি পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান। সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম ঠাকুরগাঁও এর পক্ষ থেকে ইদ সামগ্রী বিতরণ। সন্ধানী বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ ২০০জন মানুষকে ইফতার প্রদান।

বুধবার– সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক ত্রান সামগ্রী প্রদান। সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট ও সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার্স টিম ময়মনসিংহ জেলার সহযোগিতায় ১০০জনকে ত্রাণসামগ্রী বিতরণ।

বৃহস্পতিবার– সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম দিনাজপুর জেলা কর্তৃক ইদের ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী। সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার্স টিম ময়মনসিংহ জেলার সহযোগিতায় ২০০জনকে ইফতার প্রদান।

এবং সর্বশেষ

শুক্রবার– সন্ধানী ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম রাজশাহী কর্তৃক এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ। সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে ইদবস্ত্র বিতরণ।

রাফায়েত হোসেন সৌরভ
নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।