বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার, চিকিৎসকের পক্ষ থেকে স্থানীয় ষড়যন্ত্রের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন ২০২০, বুধবার
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে এক রোগীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডা. জোবায়ের আহমেদকে। তবে এই ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পাওয়া যাচ্ছে ঘটনার সাংঘর্ষিক বর্ণনা।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, বিগত সোমবার ১৬ জুন এক তরুণী জোবায়ের মেডিকেয়ার সেন্টারে চিকিৎসা নিতে গেলে ডা. জোবায়ের চেকআপের নামে তার সঙ্গে অশালীন আচরণ করেন। একপর্যায়ে শ্লীলতাহানীর চেষ্টা করলে ঐ তরুণী চিৎকার শুরু করেন ও বাইরে বেরিয়ে এসে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। পরে এলাকাবাসী অভিযুক্ত চিকিৎসককে উক্ত ক্লিনিকে অবরুদ্ধ করে রাখে। রাতে চারখাই ফাঁড়ি পুলিশ ও বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জনতার দাবিতে তারা তাকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। পরবর্তীতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহিদুল হক বলেন, “যৌন হয়রানি মামলায় গ্রেফতার দেখিয়ে ডা. জোবায়েরকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

কিন্তু ঘটনার ভিন্ন বর্ণনা পাওয়া যায় চিকিৎসকের পক্ষ থেকে। ডা. জোবায়েরের বোন আনজুমা সীমা সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন,

‘‘আমার ভাই কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেন নি। আজও করবেন না। একটা মহল সবসময় ওনাকে সেখানে থাকতে দিতে চায় না। উনাকে অপশন দেওয়া হয়েছে, সিলেট ছেড়ে গেলে মামলা দেবে  না। আমার ভাই লড়তে জানে। তিনি মামলা লড়বেন এই সিদ্ধান্ত নিয়েছেন। আইনের মাধ্যমেই তিনি নির্দোষ প্রমাণিত হবেন।’’

স্থানীয় একটি সূত্র জানায়, চারখাই এলাকায় ডা. জোবায়ের আহমেদের সঙ্গে কিছু লোকের বিবাদ ছিল। ২০১৮ সালে স্থানীয়দের দাবির মুখে তিনি চারখাই ছাড়তে বাধ্য হয়েছিলেন। কয়েক মাস পর পরিস্থিতি শান্ত হলে তিনি ফিরে এসে আবার রোগী দেখা শুরু করেন। এবার তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করা হয়।

অবশেষে গত ১৫ জুন সিলেট এম-এ-জি ওসমানী মেডিকেল কলেজ এর ২০০৩-০৪ সেশনের শিক্ষার্থী ডা. জোবায়ের আহমেদ এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেন যে পুরো ঘটনাই তার বিরুদ্ধে সাজানো এক ষড়যন্ত্র। আত্মপক্ষ সমর্থন করে তিনি ঘটনার বিবরণ দেন। তার ভাষ্যে,

“আমি আক্রান্ত। আমি এবং আমার মেডিকেয়ার সেন্টার আক্রান্ত। আন্দোলনের নেতৃত্বে সেই মইনুল, যে আগে উচ্ছেদ করছে নেতৃত্ব দিয়েছে।
শত শত লোক জড়ো করে হামলা করছে। আমি আহত হয়েছি। বিয়ানীবাজার থানা পুলিশ আন্তরিক ভাবে হেল্প করেছেন। আমি এখন থানায়।

অভিযোগ এনেছে রোগীর শ্লীলতাহানির চেষ্টা। রোগী এসেছে ব্রেস্ট এর প্রব্লেম নিয়ে। আমি আমার এটেনডেন্ট এর উপস্থিতিতে তা এক্সামিন করেছিলাম। সেভাবে চিকিৎসা দিয়েছি। রোগী চলে গেলো। চেম্বারে তারা হাসিখুশি ভাবে সব কথা বললো।

আমি যথারীতি অন্য রোগী দেখায় মনোযোগ দেই।
তিন ঘন্টা পর শত শত লোক নিয়ে ক্লিনিক ঘেরাও করে। মিছিল দেয় আমাকে চারখাই ছাড়তে হবে। এবার আর রক্ষা নেই।

আমি এসব আগেও মোকাবিলা করছি। ইনশাআল্লাহ সত্য চিরকাল জয়ী হয়।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।