মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

শূন্য পদে পদায়িত চিকিৎসকগণের অন্য কর্মস্থলে সংযুক্তি আদেশ বাতিলের নির্দেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ৮:৪৪ · ২ মিনিটে পড়ুন
শূন্য পদে পদায়িত চিকিৎসকগণের অন্য কর্মস্থলে সংযুক্তি আদেশ বাতিলের নির্দেশ
লেখার আকার

১২ই ফেব্রুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার

আজ ১২ই ফেব্রুয়ারি, ২০২০ ইং তারিখ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়” এর
স্বাস্থ্য সেবা বিভাগ হতে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদে পদায়িত চিকিৎসকগণের অন্য কর্মস্থলে সংযুক্তি আদেশ বাতিল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞাপ্তিটি নিম্নরূপ:

” উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলা/উপজেলায় শূণ্য পদে পদায়িত বিভিন্ন পর্যায়ের অনেক চিকিৎসক সংযুক্তি আদেশবলে অন্যত্র কর্মরত আছেন। এদের বেশীর ভাগই রাজধানীর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সংযুক্তি
আদেশবলে কর্মরত রয়েছেন। এ প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই জনগণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এছাড়া লক্ষ্য করা যাচ্ছে যে, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভাগীয় পরিচালকের দপ্তর হতে ৯ম গ্রেডের মেডিকেল
অফিসার/সমমানের কর্মকর্তাগণকে জুনিয়র ও সিনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে পদায়ন করা হয়েছে। ফলে মন্ত্রণালয় হতে জুনিয়র ও সিনিয়র কনসালটেন্ট পদে কর্মকর্তা পদায়নে জটিলতা সৃষ্টি হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ সমস্ত সংযুক্তি আদেশ বাতিল এবং নিম্ন গ্রেডের কর্মকর্তাগণকে উচ্চতর গ্রেডের পদের বিপরীতে পদায়ন না করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছেন।
বর্ণিতাবস্থায়, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর হতে প্রদানকৃত সকল সংযুক্তি আদেশ বাতিলকরন এবং মন্ত্রণালয়ের পুর্বানুমােদন ব্যতিরেকে এরূপ নতুন কোন সংযুক্তি/পদায়ন আদেশ প্রদান না করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হল।”

নিজস্ব প্রতিবেদক / হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।