মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ জানুয়ারি ২০২০, ১:০৯ · ২ মিনিটে পড়ুন
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
লেখার আকার

৪ জানুয়ারী ২০২০

গত ৩ রা জানুয়ারি (শুক্রবার) ঝিনাইদহের শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে রাজধানীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বিগত বছর গুলোর ন্যায় কলেজের ঐতিহ্যগত সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চল ঝিনাইদহের শৈলকূপায় এ কর্মসূচীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সার্বিক আয়োজনের নেপথ্যে ছিল কলেজটির ২২ তম ব্যাচের শিক্ষার্থীরা। ১৩ জনের একটি প্রতিনিধি দল ( শাহিদুল ইসলাম মানি, মুনতাসিন মঞ্জুর, উমার মজিদ, রুহুল আমিন, জাহিন খন্দকার, নাজমুল হোসেন নাইম, রেদোয়ান আহমেদ রাজিব, আতহারুল ইসলাম তারেক, আবু বকর সিদ্দিক, পার্থ সাহা, আশরাফুল ইসলাম, রায়হান উদ্দিন, বাঁধন খাঁন) শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু করে জুমার নামাজের বিরতি দিয়ে বেলা প্রায় ৩ টা অব্দি মনোহরপুর কবি গোলাম মোস্তফার বাড়ি প্রাঙ্গনে মনোহরপুর, বিজুলিয়া, দামুকদিয়া সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৯ শতাধিক গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে। অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্রের পাশাপাশি শীতটুপি ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আলাদা করে শীতবস্ত্র বিতরণ করা হয়।

তীব্র শীত ও বৃষ্টির পানি উপেক্ষা করেও অত্র অঞ্চলের শত শত শীতার্ত মানুষ লাইনে দাঁড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শীতবস্ত্র ও কম্বল গ্রহণ করে। শীতবস্ত্র পেয়ে তারা সন্তোষ প্রকাশের পাশাপাশি উপস্থিত ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা ও তাদের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে।

শীতবস্ত্র বিতরণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শৈলকূপা থানার পক্ষে এএসআই রাসেল সহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া, আব্দুল ওহাব মিয়া, ছাদি মোল্লা, ইমদাদ, পাপ্পু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচি সফল করতে মেডিকেল শিক্ষার্থীদের সহযোগীতা করেন।

প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।