মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শিশুদের জ্বর জনিত খিঁচুনি নিয়ে আতংকিত নয়, প্রয়োজন মা- বাবার সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার  

ডা. মোঃ সুলতান মাহমুদ                                        মেডিকেল অফিসার, (৩৩ তম বিসিএস), ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।

Febrile convulsion (জ্বরজনিত বাচ্চার খিঁচুনি): খুবই কমন এবং বাবা মায়েদের জন্য মারাত্মক চিন্তার রোগ হলো ফেবরাইল কনভালশন বা জ্বর জনিত বাচ্চার খিঁচুনি।

জ্বর জনিত খিঁচুনি কীঃ
এক কথায় জ্বরের জন্য যে খিঁচুনি হয় তাকেই জ্বর জনিত খিঁচুনি বা Febrile convulsion বলে। আমাদের ব্রেইনে কনভালশন ও এন্টি কনভালশন সিস্টেম দুটিই আছে। এর মধ্যে এন্টি কনভালশন সিস্টেম, কনভালশন সিস্টেমটিকে suppress করে রাখে। দ্রুত জ্বর বৃদ্ধি পাওয়ার কারণে এই balance টি imbalanced হয়ে যায়। অর্থাৎ কনভালশন সিস্টেমটি আপার হ্যানড নেয়, যার ফলে বাচ্চার খিঁচুনি হয়। সাধারণত ভাইরাল জ্বরে এই খিঁচুনি বেশি হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশনেও হতে পারে। জ্বর যেমন কোন রোগ নয়, তেমনি ফেবরাইল কনভালশনও কোন রোগ নয়, রোগের সিম্পটম মাত্র। জ্বর হলে যেমন কারণ খুঁজতে হয়, তেমনি ফেবরাইল কনভালশনেরও কারণ খুঁজতে হয়।

কী কারণে হয়ঃ
সবচেয়ে কমন হলো ভাইরাস জনিত জ্বর- সর্দি, কাশি। এছাড়াও টনসিলের ইনফেকশন, কানের ইনফেকশন, নিউমোনিয়া, প্রস্রাবের ইনফেকশন ইত্যাদি কারণে হয়ে থাকে। মনে রাখতে হবে ফেবরাইল কনভালশন কখনোই ব্রেনের ইনফেকশন নয়। তাই এটি একটি বিনাইন কন্ডিশন।

ফেবরাইল কনভালশনের বা জ্বর জনিত খিঁচুনির বৈশিষ্ট্য :

১. সাধারণত ৬ মাস – ৬ বছর বয়সে এই জ্বর জনিত খিঁচুনি হয়। সবচেয়ে বেশি হয় ১৮ মাসে।
২.যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ অর্থাৎ বাবা অথবা মায়ের ছোটবেলায় এই ধরনের সমস্যা ছিল, তাদের বেশি হয়।
৩.জ্বর শুরু হওয়ার ১২ – ১৮ ঘন্টার মধ্যেই খিঁচুনি শুরু হয়।
৪. খিঁচুনি সাধারণত জেনারালাইজড অর্থাৎ বাচ্চা একসাথে চার হাত পা ছেড়ে দেয়, দু- চোখ উল্টিয়ে দেয় এবং মুখে ফেপড়া তুলে ফেলে।
৫.সাধারণত একবার জ্বর আসলে, একবার খিঁচুনি হয়। খুব রেয়ারলি ২ বার হতে পারে।

৬. খিঁচুনি সাধারণত ৫-১৫ মিনিটের বেশি কখনোই স্থায়ী হয় না।

৭. খিঁচুনির পর বাচ্চা ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠার পর বাচ্চা সম্পূর্ন সুস্থ হয়ে যায়। দেখে বোঝার উপায় নাই যে, বাচ্চা অসুস্থ।

৮.খিঁচুনির পরে যদি ব্রেইনের ই-ই-জি পরীক্ষা করা হয়, তাহলে রিপোর্ট নরমাল আসবে।

টেনশনের কারনঃ                                             

১. যদি বাচ্চার জ্বর জনিত খিঁচুনি ৬ মাসের আগে অথবা ৬ বছরের পরে হয়।

২.যদি প্রথম আক্রমণ ১২ মাসের মধ্যে হয়।

৩.যদি জ্বর ছাড়া খিঁচুনি হয়।

৪. খিঁচুনি যদি জেনারালাইজড না হয়। অর্থাৎ শরীরের কোন এক অংশে হয়, পুরো শরীরে না হয়।

৫. যদি খিঁচুনি ১৫ মিনিটের বেশি সময় ধরে হয়।

৬. যদি খিঁচুনির পরে বাচ্চা নেতিয়ে পড়ে এবং সহজে সজাগ না হয়।

পরীক্ষাঃ
সাধারণত ফেবরাইল কনভালশন ডায়াগনোসিস করার জন্য কোন পরীক্ষার প্রয়োজন নেই। একজন কোয়ালিফাইড ডাক্তার ইতিহাস শুনলেই রোগটা ধরে ফেলবেন। তবে ডাক্তার যদি সন্দেহ পোষণ করেন, তাহলে বাচ্চার পীঠ থেকে পানি নিয়ে পরীক্ষা করতে হবে। এছাড়াও টেনশনের কারণ ১-৬ এর যে কোন একটা থাকলে পীঠ থেকে রস নিয়ে পরীক্ষা অবশ্যই করতে হবে।

চিকিৎসাঃ
ফেবরাইল কনভালশন একটি বিনাইন কন্ডিশন। সুতরাং, বাবা- মা কে কাউন্সিলিং করতে হবে।  খিঁচুনি একবার হলে পরবর্তীতে যতবার জ্বর আসবে ততবারই খিঁচুনি উঠতে পারে, ৬ বছর বয়স পর্যন্ত। সুতরাং খিঁচুনি উঠলে, ভয় না পেয়ে বাচ্চাকে বাম কাত করে নাক মুখ পরিস্কার করে দিতে হবে। শরীরের কাপড় সম্পূর্ণ খুলে দিয়ে(কুসুম কুসুম গরম পানি সম্ভব হলে) ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। হাল্কা করে ফ্যান দিয়ে বাতাস করে বাচ্চার ভেজা শরীর শুকাতে হবে। জ্বরের জন্য নাপা সিরাপ, ৮ কেজি ওজনের জন্য ১ চামচ করে ৬ ঘন্টা পর পর খাওাতে হবে। প্রথম বার হলে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে আসার পর ডাক্তার বাচ্চার পায়ু পথে খিঁচুনির ঔষধ দিবেন এবং কেন হলো তার কারণ খুঁজে বের করে তার চিকিৎসা দিবেন।

পরবর্তীতে করণীয়ঃ
যেহেতু ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত যতবারই জ্বর আসবে, ততবারই খিঁচুনি হতে পারে, সেহেতু বাচ্চার বয়স ৬ বছর না হওয়া পর্যন্ত নাপা সিরাপ ও খিঁচুনির জন্য ডায়াজিপাম (সেডিল ট্যাবলেট) বাসায় বাচ্চার নাগালের বাহিরে রাখতে হবে। পরবর্তীতে জ্বর আসলেই জ্বরের ঔষধ ও খিঁচুনির ঔষধ খিঁচুনি ওঠার আগেই খাওয়াতে হবে। তারপর ডাক্তারের পরামর্শ নিতে হবে জ্বরের কারণ খুঁজে বের করার জন্য।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।