মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

“লন্ডন পেশেন্ট”: এইচআইভি থেকে মুক্তি পাওয়া বিশ্বের দ্বিতীয় ব্যক্তি

Platformপ্রকাশ: ৫ মার্চ ২০১৯, ৪:৪৪ · ২ মিনিটে পড়ুন
“লন্ডন পেশেন্ট”: এইচআইভি থেকে মুক্তি পাওয়া বিশ্বের দ্বিতীয় ব্যক্তি
লেখার আকার

লন্ডন পেশেন্ট খ্যাত এক রোগী বোন ম্যারো প্রতিস্থাপনের পর এইচআইভি ইনফেকশন থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন, যা এর আগে কেবল বার্লিন পেশেন্ট খ্যাত এক রোগীর ক্ষেত্রে সম্ভব হয়েছিল। ৪ মার্চ ন্যাচার সাময়িকীর এক জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে।

লন্ডন পেশেন্ট এর প্রকৃত পরিচয় এখনো প্রকাশ করা হয় নি। ২০০৩ সালে তার এইচআইভি ইনফেকশন প্রথম প্রকাশ পায় এবং ২০১২ সাল থেকে তিনি এটি নিয়ন্ত্রণের জন্য ঔষধ নেয়া শুরু করেন। ঐ বছরই তার হজকিন্স লিম্ফোমা (রক্তের এক ধরণের ক্যান্সার) ধরা পড়ে, যার চিকিৎসা হিসেবে তিনি ২০১৬ সালে বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য প্রস্তুত হন।

১২ বছর আগে জার্মানির বার্লিন শহরে আমেরিকান টিমথি রে ব্রাউনকে ক্যান্সারের চিকিৎসায় দুইবার বোন ম্যারো প্রতিস্থাপন করা হয়েছিল, যা তাকে শুধু ক্যান্সার নয়, এইচআইভি থেকেও মুক্তি দিয়েছিল। তারপর থেকে ডাক্তার এবং বিজ্ঞানীগণ এইচআইভি/এইডস এর চিকিৎসার জন্য একই রকম গবেষণা বহুবার করে বিফল হয়েছেন।

টিমথি ব্রাউন/বার্লিন পেশেন্ট, এইচআইভি থেকে মুক্তি পাওয়া বিশ্বের প্রথম ব্যক্তি

লন্ডন পেশেন্ট এর বোন ম্যারো প্রতিস্থাপনের বেলায়ও ডাক্তারগণ একইভাবে ক্যান্সার এবং এইচআইভি দুটাই নিরাময় করার চেষ্টা করেন। তাই তারা এমন দাতা নির্বাচন করেন, যার দেহে এক বিশেষ ধরনের জিন মিউটেশনের ফলে এইচআইভি রেজিস্ট্যান্স বর্তমান। বোন ম্যারো প্রতিস্থাপনের পর লন্ডন পেশেন্টও দাতার সেই জিন মিউটেশন এবং এইচআইভি রেজিস্ট্যান্স লাভ করেন।

বোন ম্যারো প্রতিস্থাপনের পর থেকে লন্ডন পেশেন্ট এর ওষুধ নেয়া বন্ধ করেছেন। সাধারণত ওষুধ বন্ধ করার দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই দেহে ভাইরাস ছড়িয়ে পড়ে। কিন্তু বিগত ১৮ মাস যাবৎ তার শরীরে এইচআইভির কোনো চিহ্ন পাওয়া যায় নি, যা নির্দেশ করে তিনি এখন এইচআইভি/এইডস থেকে সম্পূর্ণ মুক্ত।

এ চিকিৎসা পদ্ধতি অত্যন্ত জটিল এবং সারা বিশ্বে সফল রোগীর সংখ্যা মাত্র দুই। তবুও এটি চিকিৎসাবিজ্ঞানে এক মাইলফলক সৃষ্টি করেছে এবং প্রমাণ করে যে, এইচআইভি/এইডস এরও চিকিৎসা সম্ভব।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।