মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ · ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ডেঙ্গু

রাজধানীর চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

Editorপ্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ · ২ মিনিটে পড়ুন
রাজধানীর চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের  ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
ছবিঃ প্ল্যাটফর্ম
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সঠিক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (BSM)-এর উদ্যোগে এবং ঢাকা মেডিকেল কলেজ ইন্টারনাল মেডিসিন ইন্টারেস্ট গ্রুপ (DMC IMIG)-এর সহযোগিতায় রাজধানীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, এ.কে. স্কুল অ্যান্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং আই.পি.এইচ. স্কুল অ্যান্ড কলেজে একযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ, পরিচালক, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর; অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম, পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; এবং অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া-আল-আজিজ, অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা এবং সদস্য সচিব, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। এ সময় অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেঙ্গু সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে ডেঙ্গুর সংক্রমণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ব্যক্তিগত সুরক্ষা এবং ডেঙ্গু আক্রান্ত হলে সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। তিনি শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যান্য সদস্যদের মধ্যেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম এবং অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া-আল-আজিজের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ডেঙ্গুর সাধারণ ও বিপজ্জনক লক্ষণ, প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, রোগের লক্ষণ, বিপজ্জনক লক্ষণ এবং ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন বিশ্বাস করে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পরিবার ও বৃহত্তর সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উক্ত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত…

২২ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ডেঙ্গু চিকিৎসায় চমেক হাসপাতালে ৩ হাজার ব্যাগ স্যালাইন বরাদ্দ

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ডেঙ্গু চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জন্য তিন হাজার ব্যাগ নরমাল স্যালাইন বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক এ স্যালাইন বরাদ্দ দেওয়া হয়…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

একদিনে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু!

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। এক দিনে মৃত্যুর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।