সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রাঙ্গামাটি মেডিকেল কলেজ এর ভবিষ্যত কি!

 

রাঙ্গামাটি মেডিকেল কলেজ ঘোষনার প্রথম থেকেই বিরোধীতা করে যাচ্ছিল কিছু পার্বত্য সংগঠন।

রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত স্থগিত করার দাবিতে গত বছরের ২৯ অক্টোবর বুধবার পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছিল। তাদের ভাষায়, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে এসব বড় বড় প্রকল্প বাস্তবায়ন পার্বত্য জনগণের ভূমিদখল ও স্থায়ী বাসিন্দাদের সংখ্যালঘুতে পরিণত করার নীলনকশা।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দলসহ ছাত্র যুব সংগঠন এবং নাগরিক সংগঠন পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া মেডিকেল কলেজ স্থগিত রাখার দাবিতে আন্দোলন করে যাচ্ছে।

এরই মধ্যে, চলতি বছরের বিগত ১০ই জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নিজেই। যা ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং সাধুবাদ জানিয়েছে। এ সময় রাঙামাটি মেডিকেল কলেজের কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন- পার্বত্য সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি মেডিকেলকলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান প্রমুখ। কিন্তু সেই দিনটিতে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিবাদে আদিবাসী সংগঠন গুলোর ছিল হরতাল। ঐ দিন রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ উদ্বোধনের বিরোধিতাকারী পাহাড়িদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছিলেন। জারি করা হয়েছিল কারফিউ। এই হরতালের মাঝেই শুরু হয় রাঙ্গামাটি মেডিকেল কলেজ।

কলেজ সূত্র জানায়, কলেজে প্রথম ব্যাচের জন্য ৫১ শিক্ষার্থীকে বাছাই করা হয়।

পার্বত্য কোটায় ২৫ শতাংশ হিসেবে পার্বত্যাঞ্চল থেকে মোট ১৩ শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পায়। এর মধ্যে তিন পার্বত্য জেলা থেকে একজন করে তিন বাঙ্গালি শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। বাকী দশ জন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিরোধিতাকারী উপজাতীয় সেটেলার শিক্ষার্থীর মধ্যে সাত শিক্ষার্থী ভর্তি হলেও তিন শিক্ষার্থী ভর্তি তালিকায় নাম থাকার পরও ভর্তি হয়নি।

কিন্তু আমরা লক্ষ করছি রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষক কর্মচারি নিয়োগসহ পাঠদান কার্যক্রম এখনো শুরু হয়নি। যার ফলে পার্বত্যবাসীর দীর্ঘদিনের আকাঙ্খিত রাঙামাটি মেডিকেল কলেজ নিয়ে অত্র এলাকার জনসাধারনের মধ্যে হতাশার জন্ম দিয়েছে।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, মেডিকেল কলেজ অনত্র স্থানান্তর করা হতে পারে। ১৭ ফেব্রুয়ারি ঢাকায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ বিষয়ে বৈঠক হয়েছিল সেটা সংবাদ মিডিয়ায় বেশ আলোচিত হয়।

২১ শে ফেব্রুয়ারি রাংগামাটিতে আলোচনা সভায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় বাধা দেয়ার অন্যতম কারণ বলা হচ্ছে পাহাড়িরা ভূমি থেকে উচ্ছেদ হবে, আবার বাঙালি পুনর্বাসন করা হবে। মেডিকেল কলেজের পরিবর্তে তারা প্যারামেডিকেল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের উদ্ভট প্রস্তাব দিচ্ছেন। প্রস্তাবটি এতই হাস্যকর ও বালখিল্য যে এগুলো স্থাপন করতে যেন জমি লাগবে না, বাঙালি ছাত্র-ছাত্রী আসবে না। এগুলো বাস্তবায়ন করতে গেলে মেডিকেল কলেজের চাইতেও অনেক বেশি ভয়াবহ হবে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, মেডিকেল কলেজ হবে কী হবে না সেই চ্যাপ্টার শেষ, সদাশয় প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ রাঙ্গামাটিতে উদ্বোধন করেছেন, রাঙ্গামাটিতেই থাকবে, কোথাও স্থানান্তর করতে দেওয়া হবে না।

দ্রুততম সময়ের মধ্যে রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরু করার দাবি জানিয়েছে জেলার চার বাঙালি সংগঠন।

পার্বত্য গণ পরিষদ, চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার ছাত্র আন্দোলনের নেতারা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। রাঙামাটিতে স্থাপিত মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম প্রক্রিয়া রাঙামাটি থেকে অন্যত্র সরিয়ে নিলে লাগাতার হরতালসহ অসহযোগ আন্দোলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছে পাহাড়ের বাঙ্গালি সংগঠনগুলো।

এখন রাঙ্গামাটি মেডিকেল কলেজের ভবিষ্যত অজানা। অনিশ্চিয়তায় ৫১ শিক্ষার্থী!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।