মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার চেষ্টা।

আজ সকাল থেকেই কার্ডিওলজি বিভাগে আমরা রংপুর মেডিকেল কলেজের ৪২ তম এবং ৪৩ তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা কর্মরত ছিলাম।হঠাৎ করেই দুপুর ১টার দিকে একজন রোগী Sudden cardiac arrest এ মারা যায়।আমাদের সিনিয়র স্যাররা এবং আমরা সবাই ঐ রোগীকে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করেছি।তা সত্ত্বেও রোগীর আত্নীয় স্বজনদের অভিযোগ আমরা নাকি তাদের ঠিকমত চিকিৎসা দেই নি।কিছুক্ষণ পরেই তারা CCU র ভিতরে গিয়ে নার্সদের সাথে খারাপ ব্যবহার শুরু করে এবং ডাক্তারদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এক পর্যায়ে রোগীর আত্নীয়স্বজনেরা আমাদের ইন্টার্ন রুমে এসে ডাক্তারদের সাথে হাতাহাতি শুরু করে এবং মারধরের চেষ্টা করে।খবরটা যখন ছড়িয়ে পড়ে তখন আমাদের অন্যান্য ইন্টার্নরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হামলাকারীদেরকে আটক করে ফেলে।তৎক্ষণাৎ পরিচালক স্যারকে ফোন দেয়া হয় এবং পুলিশ ফোর্স হাজির হয়।আসামীকে পুলিশের হাতে রেখে আমরা ইন্টার্ন চিকিৎসকরা পরিচালক স্যারের সাথে মিটিং এ বসি।ঐ মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান,সহকারী,সহযোগী অধ্যাপকবৃন্দ,অন্যান্য সিনিয়র স্যার এবং ইচিপ,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি এবং সাধারণ সম্পাদক।মিটিংয়ে আমরা নিরাপদ কর্মস্থলের দাবি জানাই।সেই সাথে ঐ আসামীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জন্য আবেদন করি।আমাদের পক্ষ থেকে জানানো হয় যদি এই আসামীর উপযুক্ত বিচার না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হব।তখন পরিচালক স্যার আসামীকে পুলিশের হাতে তুলে দেন এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
.
রেফারেন্স হিসেবে রোগীর আত্নীয়স্বজনেরা আমাদের উপর যেভাবে চড়াও হয়েছিল তার সচিত্র প্রমাণ দেয়া হল।

#হোক_প্রতিরোধ
.তথ্য ও ছবিঃ
ডাঃচৌধুরী ফাহিম আবতাহী
ইন্টার্ন চিকিৎসক
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
সেশনঃ২০১৩-১৪

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।