মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ওয়ার্ল্ড র‍্যাবিস ডে পালিত।

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ৪:৫৯ · হালনাগাদ: ১ অক্টোবর ২০১৮ · ১ মিনিটে পড়ুন
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ওয়ার্ল্ড র‍্যাবিস ডে পালিত।
লেখার আকার

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে আজ শনিবার সকাল ১০ টায় র‌্যাবিস ডে উপলক্ষে সায়েন্টেফিক সেমিনার, সিগনেচার ক্যাম্পেইন, জনসচেতনতা সৃষ্টির জন্য র‌্যালী এবং হ্যান্ডবিল বিলি করা হয়। সকাল ১০ টায় সায়েন্টেফিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আফরোজা বুলবুল। এসময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. ওয়াদুদ মোস্তফা, ফেজ-১ ফেজ-২ কোর্ডিনেটর, প্রতি বিভাগের বিভাগী প্রধান সহ সকলবিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সায়েন্টিফিক সেমিনারটি সঞ্চালন করেন কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা.আব্দুস সালাম। শুরুতে র‌্যাবিস এপিডেমিওলজি এবং বাংলাদেশে র‌্যাবিসের বর্তমান অবস্থা তুলে ধরেন প্ল্যাটফর্ম প্রতিনিধি এবং কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডা. তানজিমুল ইসলাম। র‌্যাবিসের ভাইরোলজি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফা আকতার। র‌্যাবিস প্রতিরোধ এবং চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরান।

সায়েন্টিফিক সেমিনার শেষে কলেজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয় যা শহর প্রদক্ষিণ করে। র‌্যালী থেকে জনসচেতনতা সৃষ্টির জন্য হ্যান্ডবিল বিলি করা হয় এবং র‌্যাবিস সংক্রামণ প্রতিরোধে ব্রিফ করা হয়। এবছর প্ল্যাটফর্ম ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপী র্যাবিস ডে পালন করা হয়।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।