মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন: ডব্লিউএইচও

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ৪:৪১ · ২ মিনিটে পড়ুন
যুদ্ধবিরতির সময় গাজায় পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন: ডব্লিউএইচও
FILE PHOTO: Tedros Adhanom Ghebreyesus, Director-General of the World Health Organization (WHO), speaks during a news conference in Geneva, Switzerland, December 20, 2021. REUTERS/Denis Balibouse/File Photo
লেখার আকার

সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল রোববার বলেছে, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সময় তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। তবে তা করার জন্য উপত্যকাজুড়ে ‘পদ্ধতিগত প্রবেশাধিকার’ দরকার।গতকাল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এর আগে ১৫ মাসের বেশি সময় ধরে ইসরায়েল-হামাসের মধ্যকার যুদ্ধে গাজার বেশির ভাগ স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

গতকাল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এর আগে ১৫ মাসের বেশি সময় ধরে ইসরায়েল-হামাসের মধ্যকার যুদ্ধে গাজার বেশির ভাগ স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল-হামাসের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট তিনি বলেন, এই যুদ্ধবিরতি লাখ লাখ মানুষের জন্য বিপুল আশা নিয়ে আসবে, যাঁদের জীবন সংঘাতের কারণে বিধ্বস্ত হয়েছে।

তবে ডব্লিউএইচওর প্রধান উল্লেখ করেন, ধ্বংসের মাত্রা, কাজের জটিলতা, সংশ্লিষ্ট সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে গাজার স্বাস্থ্যগত বিপুল চাহিদা পূরণ করা, স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ হবে।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, উপত্যকার জরুরি প্রয়োজন মেটাতে তারা প্রস্তুত। তবে কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী নিরাপত্তাসংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো দূর করা জরুরি।

সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়, মাঠপর্যায়ে ডব্লিউএইচওর এমন পরিবেশ-পরিস্থিতির দরকার হবে, যা গাজাজুড়ে মানুষের কাছে পদ্ধতিগত প্রবেশাধিকার দেয়, সম্ভাব্য সব সীমান্ত ও রুটের মাধ্যমে সাহায্যের প্রবাহকে সক্ষম করে, প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়।

যুদ্ধবিরতির আগপর্যন্ত গাজায় সাহায্য যাওয়ার পরিমাণ ও প্রকৃতির ওপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল।

গাজায় ভবিষ্যতে স্বাস্থ্যগত চ্যালেঞ্জগুলো অপরিসীম বলে সতর্ক করেছে জেনেভাভিত্তিক সংস্থাটি।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।