মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যারা ইন্টার্ন ডাক্তার হিসেবে যোগদান করবেন তাদের জন্য-আসিফ উদ্দিন খানের কলাম।

এমবিবিএস ফাইনাল প্রফেশনাল এক্সামের রেজাল্টের ঠিক আগে আগে এবং রেজাল্টের পর কিছুদিন মনটা খুব নরম থাকে। পবিত্র পবিত্র সাদা একটা মন। ঠিক এই অবস্হায় যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।

এখনই কিছু জিনিস ভেবে রাখুন। সারাজীবন নিজের মনের কাছে পরিষ্কার থাকবেন। রেজাল্ট হলে যারা ইন্টার্নশীপে ঢুকবেন দেখবেন ওয়ার্ডগুলোতে আপনাদের বেশ ভালো ভাবেই স্বাগত জানাচ্ছে। খেয়াল করলে দেখবেন সবচেয়ে বেশি উচ্ছ্বসিত শুভেচ্ছা জানাচ্ছে কিছু ওষুধ কোম্পানির প্রতিনিধি। আবার বিভিন্ন কোম্পানি সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আপনাদের অভ্যর্থনার আয়োজন করবে। এটা সেটা গিফট দিবে। লটারি হবে। ব্যাপক খানাপিনাতো থাকেই। বর্তমান প্রেক্ষাপটে আপনি খুশি মনেই সেগুলোতে যোগ দেন,  অভ্যর্থনা গ্রহণ  করেন।

এই যে রিসিপশন হল, সেটা কিন্তু ফাও ফাও আপনাকে খাওয়ায় নি। সেই টাকা পই পই করে আপনার কাছ থেকে তুলে নেয়ার ধান্দায় থাকবে কিছু এম আর(মেডিকেল রিপ্রেজেন্টেটিভ- ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি) । সকাল বেলা সবার সামনে যে ভিজিট হবে সেটা আপনিও নিতে পারেন কিন্তু খেয়াল করে দেখবেন কিছু এম আর আলাদাভাবে আপনাকে কিছু বলতে চাচ্ছে। প্রথমে আকারে ইঙ্গিতে বোঝাবে সুযোগ পেলে সরাসরি বলবে। সেই সাথে থাকবে গিফট। আপনার রুম নাম্বার, ফোন নাম্বার জানতে চাইবে। সকাল বেলা রুমে হাজির হবে ওষুধ  আর গিফ্ট নিয়ে। যাওয়া আসার পথে এটা ওটা ব্যাগে ঢুকিয়ে দেবে। এত ভাল লাগবে বিষয়টা! আপনি না চাইলেও মনটা খুশিতে ভরে যাবে। নিজেকে কন্ট্রোল করা কঠিন। অবচেতন মন তখন এম আরের জন্যে অপেক্ষা করবে। সে যে কেন আসে না, কিছু ভাল লাগে না। না চাইলেও রোগীর ফাইলে অটোমেটিক সেই সব কোম্পানির ওষুধ  আপনার কলমের মাথা দিয়ে বের হয়ে যাবে। লাগুক না লাগুক সেইসব প্রোডাক্ট লিখতে ইচ্ছে করবে। এমআর ডক্টর্স রুমে ঢুকলে রোগীর লোক ডেকে হয়রান হলেও চেয়ার থেকে উঠতে ইচ্ছে করবে না। ওটি (অপারেশন থিয়েটার) তে যেতে ভাল লাগবে না কারণ ওটিতে তো ভিজিট হয় না। ধীরে ধীরে আরো মাথায় উঠবে এম আর রা, আপনাকেও মাথায় তুলে রাখবে। প্রশ্রয় পেয়ে বলবে প্রোডাক্ট লিখে ছবি তুলে রাখবেন। এমনকি চূড়ান্ত পর্যায়ে মাসে মাসে টাকার খাম দেবারও অফার করবে।

আপনার সাদা মনটাতে কালো কালি ছিটানোর জন্যে হা হয়ে বসে আছে শত শত এম আর। বিশ্বাস করুন তাদের পাতা ফাঁদে পা দিলে একসময় নিজের কাছেই নিজেকে ছোট মনে হবে, ক্ষুদ্র মনে হবে। আমার নিজেরও এখন অপরাধবোধ হয়। কেউ গিফ্ট দিলেই খুশি মনে নিতাম। আমার রুমেও সকালে গিয়ে ঠকঠক করে ঘুম ভাঙিয়েছে তারা কয়েকদিন। গিফট দিয়েছে, ভায়াল দিয়েছে, মনটা আনন্দে ভেসে গেছে। যদিও অল্পকিছুদিন,  কিন্তু সেই অপরাধবোধ আমাকে এখনো বিদ্ধ করে।

ডাক্তারদের কলম কিনে নেয়া বোধহয় খুব সহজ। খুব সস্তায় বিক্রি হয়ে যাই আমরা। মাত্র কয়েক হাজার টাকায়।
টাকাটা কি খুব বেশি দরকার?
১৫০০০ টাকা একজন ইন্টার্ন ডাক্তারের একা চলার জন্যে যথেষ্ট টাকা। তাতেও না হলে টিউশনি করান দুদিন। তাও না পেলে কোন স্যারের চেম্বারে বসুন। অনেকে আবার গাছের খায় তলারও কুড়ায়। ভালভাবে না শিখেই ‘খ্যাপে’ (ক্লিনিক ডিউটি) চলে যায় দূর দূরান্তে। ভাইরে, ইন্টার্নশীপের সময় শুধু ফাঁকি দিতে ইচ্ছে করে, টাকা কামাতে ইচ্ছে করে। হাত পা নিশপিশ করতে থাকে। এতদিনের সাধনা, অপেক্ষার পালা বোধহয় ফুরালো।

কিন্তু বিশ্বাস করেন ইন্টার্ন শেষ করার পর যখন আসল জীবনে ঢুকবেন তখন মনে হবে ইশ আবার কয়েকটা দিন যদি অমুক ওয়ার্ডে কাজ করতে পারতাম, আহারে ঐ প্রসিডিউরটা যদি আরেকটু আয়ত্ত করতাম। যেই অনুভূতি এখন আমাদের হচ্ছে। তাই ইন্টার্নশীপের সময় ফাঁকি দেয়া মানে নিজের জীবনকেই ফাঁকি দেয়া, নিজের পায়ে কুড়াল মেরে পঙ্গু ডাক্তার হওয়া।

তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে ইন্টার্ন লাইফে একটু নিয়ন্ত্রিত থাকুন। ওয়ার্ডকে ভালবাসুন। বিন্দাস মজা করুন সবার সাথে। ঘুরতে যান ঘনঘন, তবে নিজেদের টাকায়। জীবনের সবচেয়ে রঙিন একটা সময় কাটান শ্বেতশুভ্র মন নিয়ে। সব রকমের কালি থেকে দূরে থাকুন। এই সময়ের কালির ছিটাগুলো আঁকড়ে ধরে থাকে মনকে। ধুলেও যেতে চায় না।

আপনার আশেপাশেই অনেক কে দেখবেন এম আরদের রেগুলার ভিজিট পর্যন্ত নেয় না। এটুকু লোভ যারা সংবরণ  করতে পারবে তাদের স্যালিউট। তারা পারবে সব কিছু থেকে মুক্ত থাকতে। আবার অনেককে দেখবেন ভিজিট নিয়ে সেটা অসহায় রোগীদের দিয়ে দিচ্ছে। বিশ্বাস করুন কাজটা অসম্ভব ভাল লাগায় মনকে আচ্ছন্ন করে। সত্যি বলতে, এই ‘ভিজিট’ বিক্রয়যোগ্য নয়।

সিদ্ধান্ত আপনার। ১৫০০০ টাকায় পরিশুদ্ধ আনন্দ নিয়ে ইন্টার্ন লাইফটা পার করবেন নাকি স্যাম্পল ওষুধ বেচা অল্প কিছু অন্যায় বাড়তি টাকা আর গিফটের কাছে নিজেকে বিক্রি করে দেবেন আর পরে আফসোস করবেন। এখন নরম মন নিয়ে একটু ভেবে রাখুন, কাজে দেবে।

উপদেশ হিসেবে নেবেন না। সে ধৃষ্টতা আমার নেই। মাত্র বছর দুয়েক আগে পাশ করা আপনাদের বন্ধুবর বড়ভাই হিসেবে এলেবেলে কিছু বললাম যদি একজনও আগে থেকে ফাঁদগুলো সম্পর্কে সতর্ক হতে পারেন। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্যে।

ডা: আসিফ উদ্দিন খান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

2 thoughts on “যারা ইন্টার্ন ডাক্তার হিসেবে যোগদান করবেন তাদের জন্য-আসিফ উদ্দিন খানের কলাম।”

  1. প্রাইভেট মেডিকেল কলেজের ডাক্তাররা কেমন ক্যারিয়ার গড়ে থাকেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।