মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস সংবাদ

মুগদা মেডিকেল কলেজে উদ্বোধন হলো সিনোফার্মার কোভিড ভ্যাক্সিনের টিকাদান কর্মসূচি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ মে ২০২১, ৭:৫০ · ২ মিনিটে পড়ুন
মুগদা মেডিকেল কলেজে উদ্বোধন হলো সিনোফার্মার কোভিড ভ্যাক্সিনের টিকাদান কর্মসূচি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, মঙ্গলবার

আজ ২৫ মে, মঙ্গলবার, শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে মুগদা মেডিকেল কলেজে শুরু হলো সিনোফার্মার কোভিড-১৯ ভ্যাক্সিনের প্রয়োগ কর্মসূচি।

প্রাথমিকভাবে কেবলমাত্র মেডিকেল ৫ম বর্ষের শিক্ষার্থীদেরই টিকা প্রয়োগ করা হবে। টিকাদানের পাশাপাশি প্রয়োগের পূর্বের এবং পরর্বতী এন্টিবডি লেভেল পরীক্ষা করাও এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে জরুরী প্রয়োজনে ব্যবহারের ভিত্তিতে সিনোফার্মার এই টিকাটি অনুমোদন করা হয়েছে।

মুগদা মেডিকেল ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হচ্ছে।

এতদিন বাংলাদেশে শুধু ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড প্রয়োগ করা হচ্ছিল।

কিন্তু ভারত রপ্তানি বন্ধ রাখায় বাংলাদেশকে এখন নতুন উৎস থেকে টিকা আনার চেষ্টা করা হচ্ছে। এর অংশ হিসেবে সিনোমফার্মের বিবিআইবিপি-করভি (BBIBP-CorV) এবং রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

গত ১২ মে, বুধবার চীন সরকারের উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের টিকার ৫ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছায়। চীন সরকার উপহার হিসেবে আরও ৬ লাখ ডোজ টিকা দেবে বলে জানিয়েছে।

কোভিশিল্ডের মত সিনোফার্মের টিকাটিও ২টি ডোজে নিতে হবে। উৎপাদকদের ভাষ্যমতে, পরীক্ষামূলক প্রয়োগে তাদের টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নতুন অধ্যক্ষ পেল দুই মেডিকেল কলেজ

শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫ নতুন অধ্যক্ষ পেয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ ও খুলনা মেডিকেল কলেজ। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদকে একই মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। একইসাথে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুর রহমানকে…

৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণ কাজ উদ্বোধন

রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০১ ডিসেম্বর) নগরীর বাজে সিলিন্দার প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। এ…

১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

আরো তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন 

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ এবার তিন সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ (১৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার…

১৯ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।