মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

মুক্তিযুদ্ধে হাজারো সৈনিকের জীবন বাঁচানো সেই ভারতীয় চিকিৎসক আর নেই!

Platformপ্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১১:১১ · ২ মিনিটে পড়ুন
মুক্তিযুদ্ধে হাজারো সৈনিকের জীবন বাঁচানো সেই ভারতীয় চিকিৎসক আর নেই!
ডা. রথীন দত্ত
লেখার আকার

৩০ জানুয়ারি ২০২০: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যে সকল চিকিৎসক অনন্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতীয় চিকিৎসক ডা. রথীন দত্ত। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে আহত হওয়া সৈনিকদের জীবন বাঁচানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন।

ডা. রথীন দত্ত

কৃতজ্ঞতা স্বরপ ২০১২ সালে বাংলাদেশ সরকার ডা. রথীন দত্তকে মুক্তিযুদ্ধ (মৈত্রী) সম্মাননা প্রদান করেন। এছাড়াও ১৯৯২ সালে ভারত সরকার তাকে পদ্ম শ্রী উপাধিতে ভূষিত করেন। এই সম্মাননা ভারতের চতুর্থ মর্যাদাপূর্ণ সম্মাননা, যা প্রতি বছর তাদের স্বাধীনতা দিবসে দেওয়া হয়ে থাকে।

১৯৩১ সালে আসামের মঙ্গলদৈ-তে জন্মগ্রহণ করেন রথীন দত্ত। ডিব্রুগড় মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং এরপর উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যান। ত্রিপুরার মূখ্য মন্ত্রী বিপ্লব কুমার দেব এর ভাষ্যমতে, তিনি ত্রিপুরার স্বাস্থ্য সেবার সেরা শল্যবিদ এবং পরিচালক ছিলেন। ত্রিপুরার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এর জন্য তার এবং তার দলের ভূমিকা ছিল অনস্বীকার্য।

২৮ জানুয়ারি ২০২০ রোজ সোমবার কলকাতায় নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে এই কিংবদন্তি শল্যবিদ বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন।

আজকের তরুণ প্রজন্মের চিকিৎসক দের জন্য ডা. রথীন দত্ত অনুকরণীয় হয়ে থাকবেন। একই সাথে মুক্তিযুদ্ধের এই পরম বন্ধু বাংলাদেশীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত থাকবেন অনন্তকাল।

নিজস্ব প্রতিবেদক/রাকিবুল ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।