মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভিআইপি যখন হাসপাতালেঃ আমেরিকা বনাম বাংলাদেশের তুলনামূলক চিত্র

এবার যিনি আমার অধীনে হাসপাতালে ভর্তি হলেন, তিনি শুধু ভি আই পি নন, (দুইটা ভি সহ) ভি ভি আই পি। অতিরিক্ত অর্থ খরচ করে হাসপাতালের ফাইভ স্টার সুইট এ ভর্তি হয়েছেন। প্রথম সাক্ষাতেই আমার সঙ্গে পরিচিত হলেন, নিজের ডাক নাম দিয়ে । এটা অবশ্য আমেরিকাতে খুবই স্বাভাবিক। যে টা আমাকে মুগ্ধ করল, রোগের জটিলতার কারণে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন, সেই ডাক নাম-এ ই সীমাবদ্ধ রইলেন। নামের বেশি নিজের সম্পর্কে কখনো বলেননি। পদ, পদবি ও ক্ষমতার কোন বাহুল্য দেখান নি। অতিরিক্ত আবদার করেননি। Round-এ যেয়ে সুইটে দেখা হয়েছে, হেলথ সিস্টেম এর CEO, ডিরেক্টর ও কর্তা ব্যক্তি দের সাথে। বুঝতে পেরেছি, তিনি ক্ষমতাধর ব্যক্তি। পরে ইন্টার নেটে দেখেছি, কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তারা কখনো, এটা কর, ওটা কর, সে টা বলেন নি। ফলে,আমি ও আমার টিম চাপমুক্ত হয়ে চিকিৎসা দিতে পেরেছি। ফেরার সময় আমার টিম এর সবচেয়ে জুনিয়র ইন্টার্নী ডাক্তার ও মেডিকেল ছাত্র কে ও ধন্যবাদ দিতে ভুলেন নি। বাড়ি ফিরে আমাকে ও আমার অধীনে সব ডাক্তারদের ও ইউনিটের নার্সদের ধন্যবাদ কার্ড পাঠিয়েছেন। এই ঘটনা লিখছি বলে, মনে হতে পারে, এটা ব্যতিক্রম। ইউনিভার্সিটি কেন্দ্রিক বড় একটা হেলথ সিস্টেম এ কাজ করার সুবাদে প্রায়শই দেখা হয় তারকা বা ভি আই পি রুগীর সাথে। আমেরিকাতে ডাক্তার জীবন এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এটাই জেনেছি স্বাভাবিক। জবাবদিহিতা এই সম্মানের একটা বড় কারণ। এখানে ডাক্তারদের প্রাপ্য সম্মান দিতে কারো আপত্তি নেই, তিনি যতটা ক্ষমতাধরই হউন না কেন। ডাক্তারদের অবশ্য তাই বলে, ফ্রি পাস নেই, এদেশে। ইচ্ছাকৃত, বা ক্ষেত্র ভেদে অনিচ্ছাকৃত ভুলের জন্যও বড় দণ্ড দিতে হয়।

মনে পড়ে, ঢাকা মেডিকেল কলেজে এ ইন্টার্নশিপ কালীন সময়ের কথা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ একজন ভর্তি হয়েছিলেন কেবিনে। জুনিয়র ডাক্তারদের তো বটেই, অধ্যাপক সাহেব-এর ও জুতার সোল ক্ষয়ে গিয়েছিল কয়েক দিনেই। আমার একবছর  ইন্টার্নশিপ কালীন সময়ে ঢাকা মেডিকেলের ইমারজেন্সি ভাংচুর হয়েছে, কয়েকবার। অশিক্ষিত স্বাধারন রুগী নয়, পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান এর উচ্চ শিক্ষিত ছাত্রদের হাতে। সিলেটে যখন কাজ করি, মেডিকেলের এক ছাত্রনেতা-কে অফিসের গাড়ি দেই নি বলে, আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল। সে অবশ্য অনেক আগের কথা। পত্র-পত্রিকা-য় সদ্য পাস করা ডাক্তার দের লেখা দেখে বুঝতে পারি, সেই ট্র্যাডিশন বহাল তবিয়তে বজায় আছে। আমলা, রাজনীতিবিদ, মাস্তান আর অর্থবানদের দাপটে চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার ত্রাহি অবস্থা। এটা বুঝা কঠিন নয়, একটা ভেঙ্গে পড়া সিস্টেমের সংস্কার করতে চাইলে, সবার আগে প্রয়োজন, মানসিকতা (attitude) এর পরিবর্তন। আরেকজন কে যথাযথ সম্মান দিতে পারার সংস্কৃতি (culture) প্রয়োজন। সেটা যতদিন না হবে, যে কোন সংস্কার-ই হবে ক্ষণস্থায়ী। আমরা অনেকটা পালিয়ে বেঁচে স্বস্তি পাই,বাইরে থেকে কাড়ি কাড়ি উপদেশ বিলাই। কিন্তু কাজটা যে কত কঠিন, সেটা নিয়ে বিন্দু মাত্র সন্দেহে ভুগি না। তবু ও আশা করব আমাদের নতুন প্রজন্মের ডাক্তাররা হাল ছেড়ে দেবেন না।

লেখাটি লিখেছেনঃ ডাক্তার অসিত পাল
তিনি ঢাকা মেডিকেল কলেজের কে ৪১ ব্যাচের ছাত্র ছিলেন। 
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে কর্মরত।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “ভিআইপি যখন হাসপাতালেঃ আমেরিকা বনাম বাংলাদেশের তুলনামূলক চিত্র”

Comments are closed.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।