রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভালবাসা যখন বিজ্ঞান ; বিজ্ঞানেই ভালবাসা: ভালবাসার অমরত্বের গল্প!

বালিকার জন্ম পোল্যান্ড এ, ১৮৬৭ সালে। জ্ঞান হওয়া থেকে বাবার বিজ্ঞান চর্চা তাকে মুগ্ধ করে। দাদার শিক্ষকতা, বাবার বিজ্ঞান চর্চা আর প্রাতিষ্ঠানিক শিক্ষা, বাবা-মায়ের সবচাইতে ছোট্ট মেয়েটিকে জ্ঞানের জগতে হারানোর আনন্দ কি তা বোঝাতে কালক্ষেপণ করেনা। ১৬ বছরেই গ্রাজুয়েশন শেষ করা, গোল্ড মেডাল প্রাপ্তি -তাই প্রমাণ করে। দেশের অনেক চড়াই উৎরাইয়ের সাথে সাথে বালিকার জীবনেও ঘটতে থাকে বিচিত্র সব প্রতিবন্ধকতা। পরিবারের আর্থিক অবনতি, গভার্নেস এর চাকুরী, কারও প্রতি দুর্বল হয়ে পড়ে পরিবারের সিদ্ধান্তকেই মাথা পেতে নেওয়া এরকম আরও প্রতিবন্ধকতাও তাকে বিজ্ঞান চর্চাকে নিরুৎসাহিত করতে পারেনি। এই বিজ্ঞানমনস্কতাই তাকে টেনে নিয়ে যায় ইউনিভার্সিটি অব প্যারিস, Sorbonne এ ১৮৯১ সালে। প্যারিস এর রংগীন, মুক্ত জীবন নয়, বরংচ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং ল্যাবরেটরি ই ছিল তার আকর্ষণের কেন্দ্র। ঘন্টার পর ঘন্টা তার পার হয়ে যেত এসব যান্ত্রিক মুগ্ধতায়! বালকের জন্ম তারও পূর্বে, ১৮৫৯ সালে প্যারিস এ। তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাবার হাতেই তার হাতেখড়ি। অংকের প্রতি তীব্র আকর্ষণ ১৬ তেই এনে দেয় ডিগ্রি, এবং ১৮ তে উচ্চতর ডিগ্রি। অর্থাভাবে আর ডক্টরাল করা হয়নি। ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করেন ইউনিভার্সিটি অব প্যারিস এর ল্যাবরেটরি তে। বিজ্ঞানই তার ভালবাসা, বিজ্ঞানই তার মুগ্ধতা। কিন্তু যতদোষ ঐ ল্যাবরেটরির! সেদিন চৈত্র মাস ছিল কনা জানিনা। বালক ঐ বালিকার চোখে সর্বনাশ দেখেছিলেন কি না জানি না; তবে নিশ্চিতভাবে বলা যায় তিনি বালিকার চোখে বিজ্ঞান দেখেছিলেন! বালিকাও দেখেছিল নিশ্চয়, তারপরও কোথাও কোন কিন্তু থেকে যায়। বালকের একের পর এক আবাহনে সাড়া নাই কোন! জানা যায়, দেশের প্রতি তীব্র আকর্ষণ বালিকার। পোল্যান্ড এ ফিরে যেতে চান তিনি। বালক বড়ই নাছোড়বান্দা! তিনি পোল্যান্ড এ যেতেও প্রস্তুত জানান। কিন্তু সব কিছু ফেলে বালিকা আবার স্বদেশে পাড়ি জমান, পেছনে থেকে যায় এক বিজ্ঞানমনস্কের ভালবাসা। হতে পারত এটা কোন উপন্যাস অথবা ছোট গল্পের কিম্বা চলচিত্রের অংশবিশেষ। হতে পারত কোন ট্র্যাজিক সমাপ্তি কিংবা বালকের পোল্যান্ড এ গিয়ে – fairy tales এর happy forever ধরনের কোন জীবনের শুরু! কিন্তু গল্পটা যে কেবল গল্পই নয়। বালক যখন পিয়েরে কুরি আর বালিকা যখন মেরি কুরি তখন বাস্তবতা গল্পকে হার মানাবে বইকি! মেরি পোল্যান্ড এ গিয়ে বুঝলেন তার স্বদেশ তার জন্য এখনও অপ্রস্তুত। পোল্যান্ড তখনও পিএইচডি তে মেয়েদের অংশগ্রহণ সমর্থন করেনা। ওদিকে পিয়েরের আবাহনে সাড়া না দিতেও হয়তো তার মন সায় দিচ্ছিল না। অত:পর ১৮৯৫ সালে ইতিহাসের সর্বসেরা ২ বিজ্ঞানীর পরণয়ের পরিণতি ঘটল। এরপর গল্পগাঁথা কেবল সাফল্যের। ১৮৯৮ এ পোলনিয়াম এবং রেডিয়াম এর আবিস্কার।১৯০৩ এ ফিজিক্স এ বেকরেল এর সাথে এই দম্পতির নোবেল প্রাপ্তি, Davy Medal, Elliott Cresson Medal আরও কত কি! ১৯০৬ সালে মাত্র ৪৬ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন পিয়েরে কুরি। কিন্তু মেরি স্বামির এই বিজ্ঞান ভালবাসাকে এগিয়ে নিয়ে গিয়েছেন বহুদূর পরবর্তিতে। টিউমার চিকিৎসায় রেডিও আইসোটোপ এর ব্যবহার তারই পরিচালনায় হয়। ১৯১১ সালে আবার নোবেল পুরস্কার পান মেরি, তবে এবার কেমিস্ট্রি তে। তিনি ১ম নারী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, একমাত্র নারী যিনি ২ বার নোবেল পেয়েছেন, একমাত্র ব্যক্তি যিনি ২ টা বিষয়ে নোবেল পেয়েছেন। অসমভব মেধাবী এই বিজ্ঞানী মৃত্যু বরণ করেন মাত্রাতিরিক্ত রেডিয়েশন এরই জটিলতায় – Aplastic anaemia মতান্তরে লিউকেমিয়ায় ১৯৩৪ সালে! এই কুরি দম্পতির কন্যা ও তার জামাতা ও পরবর্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এই পরিবারের কথা চিন্তা করলে মনে হতে পারে যে, নোবেল পুরস্কার চালুই হয়েছিল বোধ হয় এই পরিবারের জন্য! যাইহোক, কুরি দম্পতির অবদান লেখার জন্য এ লেখা নয়। সে কথা এই ২/৪ কথায় শেষ হবার নয়। এই লেখা ২ বিজ্ঞানীর ভালবাসার পরিণতির গল্প। যে ভালবাসা কি না পরিণতি দান করেছে বিজ্ঞান কে। এ গল্প হয়তো চিকিৎসা বিজ্ঞানের কোন গল্প নয়, তবে এ গল্প তাদের উৎসাহ দেওয়ার জন্য যে সকল দম্পতি চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত আছেন, যারা স্বপ্ন দেখেন আরেক মেরি ও পিয়েরে কুরি হওয়ার!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।