মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ · ১ জমাদিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে সরকার কর্তৃক নির্ধারিত হবে রোগীর ফি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ১২:৩৮ · ১ মিনিটে পড়ুন
বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে সরকার কর্তৃক নির্ধারিত হবে রোগীর ফি
লেখার আকার

গত ২৩ জানুয়ারি, ২০২০ ইং বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, চেম্বারে চিকিৎসকদের রোগী দেখার ফি নির্ধারণ করে দেবে সরকার।
এসময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, চেম্বারে চিকিৎসকদের রোগী দেখা বাবদ ফি আদায়ের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের ব্যাপারে সরকারের চিন্তা-ভাবনা রয়েছে। যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সর্বমহলে গ্রহণযোগ্য রোগী দেখার ভিজিটের হার নির্ধারণের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। আশা করছি ভবিষ্যতে তা বাস্তবায়নের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

আওয়ামী লীগের সংসদ সদস্য নুর মোহাম্মদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল রিপ্রেজেন্টটেটিভদের ডাক্তারের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলোতে সপ্তাহে দু’দিন অফিস সময়ের পর নির্ধারিত সময়সীমা নির্দিষ্ট করে নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মোতাবেক মেডিক্যাল রিপ্রেজেন্টটেটিভদের সঙ্গে সাক্ষাতের সুর্নিদিষ্ট সময়সূচি নির্ধারণ করা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ হৃদিতা রোশনী
প্ল্যাটফর্ম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।