মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বেতন স্কেলে আন্তঃ ক্যাডার বৈষম্যসহ সকল অসংগতি সমাধানের দাবী

12167297_10206452606652831_2031952915_n

12166456_10206452604012765_156562559_nজেগে উঠেছে খুলনা বিভাগ।সারা দেশের জেগে ওঠা এখন সময়ের ব্যাপার:
৮ম পে স্কেলে ক্যাডারদের বেতন বৈষম্য,উপজেলা লেভেলে ১৭টি দপ্তরের কর্মকর্তাদের বেতন বিলে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষরের সিদ্ধান্তের প্রতিবাদে গত ৮/১০/১৫ ইং তারিখে খুলনা বিএমএ ভবনে ২৬ ক্যাডারের কর্মকর্তাদের সমন্ময়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।এখানে সভাপতিত্ব করেন খুলনা বিএমএ র সভাপতি ডা:বাহারুল আলম স্যার।
এর ধারাবাহিকতায় ৯/১০/১৫ ইং তারিখে বিএমএ ভবনে আরেকটি সভা অনুষ্ঠিত হয় যেখানে ডা:বাহারুল আলম স্যারকে আহবায়ক করে ৫০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং ১০/১০/১৫ ইং তারিখ সকাল ১১:০০ টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে একটি প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পড়ে শোনান ডা:বাহারুল আলম স্যার।তিনি ৮ম পে স্কেলের বিভিন্ন অসংগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।এরপর একটি মানববন্ধন আয়োজন করা হয়।প্রেস ব্রিফিং এ মূল বক্তব্য:
-একজন ১ম শ্রেণীর ক্যাডার অফিসার ৯ম গ্রেডে চাকরী শুরু করেন।৪ বছর পর চাকরীর বিভিন্ন শর্ত পূরন সাপেক্ষে তিনি ৭ম গ্রেডে উন্নীত হন।৫ বছর পর সিনিয়র স্কেল পাশের পর তিনি ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পান।
চাকরীকাল ১০ বছর পূর্তিতে তার ৫ম গ্রেডে পদোন্নতি পাবার কথা কিন্তু পদ সংকটের কারণে পদোন্নতি না হলেও তিনি ৫ম গ্রেডের বেতন স্কেল পান।৫ম গ্রেড প্রাপ্তির ৮ বছর পর তিনি ৪র্থ গ্রেডে উন্নীত হন।
এখন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করার ফলে পদোন্নতি না পেলে ৯ম গ্রেডেই পড়ে থাকবেন যা কর্মকর্তাদের কাজের স্পৃহা নষ্ট করবে।শুধু ৫% বা ৪% বাৎসরিক ইনক্রিমেন্টে এ আর্থিক ক্ষতি বা পদমর্যাদার অবনমন এর পরিপূরক হতে পারে না।কারণ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পদ সংখ্যার চেয়ে অনেক বেশী প্রোমশন পান যার ফলে একই ব্যাচে চাকরীতে ঢুকলেও একজন ৯ম গ্রেডে বেতন পাবেন আরেকজন অনেক উপরের গ্রেডে বেতন পাবেন।আর এর ফলে বার্ষিক ইনক্রিমেন্ট এর ক্ষেত্রেও একই ব্যাচের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মাঝে বৈষম্য বিরাজ করবে।
সিলেকশন গ্রেড বাতিলের ফলে শিক্ষা ক্যাডারের পদ অবনমন হয়েছে।আগে অধ্যাপক গণ ৪র্থ গ্রেডের স্কেল পেলেও সিলেকশন গেড পেয়ে ৩য় গ্রেডে উন্নীত হতেন।সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় তিনি আর ৩য় গ্রেডে যেতে পারবেন না।
উপজেলায় ১৭ টি দপ্তরের বেতন ভাতা ও বিলে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও র স্বাক্ষর নেয়ার যে সিদ্ধান্ত মন্ত্রীপরিষদ সভায় নেয়া হয়েছে তা অত্যন্ত দু:খ জনক ও অবমাননাকর।কারণ উপজেলার অনেক কর্মকর্তা ইউএনও র চেয়ে অনেক সিনিয়র।এছাড়া ক্যাডার কর্মকর্তাগণ কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত।কিন্তু স্থানীয় সরকারের কাছ থেকে সেলফ ড্রয়িং অফিসারদের বেতন ও বিলে স্বাক্ষর অত্যন্ত অবমাননাকর।২৬ ক্যাডারের পেশাজীবিরা মাঠ পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সাথে সরাসরি জড়িত।তাদের এ বৈষম্যমূলক বেতন ও অবমাননাকর পরিস্থিতিতে চাকরী করতে হলে তা উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে।তাই অবিলম্বে এ সকল সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া প্রথমেই ৮ম স্কেলে প্রায় দ্বিগুন বেতন বৃদ্ধি ও অন্যান্য ইতিবাচক দিক এর জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয় ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং কাধে কাধ মিলিয়ে কাজ করে সোনার বাংলা গড়ায় ২৬ ক্যাডারের কর্মকর্তাগণ বদ্ধপরিকর বলে জানানো হয়।
২৬ ক্যাডারের দাবীসমূহ:
-বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূনর্বহাল রাখা।
–
উপজেলা পর্যায়ের ১৭ টি দপ্তরের কর্মকর্তাদের বেতন বিলে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও র স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
-স্ব স্ব ক্যাডারের সর্বোচ্চ পদ ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের শীর্ষ পদ স্ব স্ব ক্যাডারের কর্মকর্তার পদায়ন নিশ্চিৎ করতে হবে।
-আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন করতে হবে।
-সকল ক্যাডারকে পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে।
-সকল বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদমর্যাদা একই হতে হবে।

মেহেদী হাসান বিপ্লব, ব্যাচ ৩৫, শের ই বাংলা মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “বেতন স্কেলে আন্তঃ ক্যাডার বৈষম্যসহ সকল অসংগতি সমাধানের দাবী”

  1. Sir Apni sara r jara amader sir asen ….tara to practice miss jabe bole Ei bepare strike to dure thak kothao bole na…unara asole takar machine hoye gese….public kintu thik e bole

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।