মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করে প্রজ্ঞাপন জারি

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ · ২ মিনিটে পড়ুন
বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করে প্রজ্ঞাপন জারি
লেখার আকার

বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর পাশাপাশি ভাইভায় নম্বর কমিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে বিসিএসে আবেদনে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং ‘অনগ্রসর’ জনগোষ্ঠীর জন্য ফি ধরা হয়েছে ৫০ টাকা।

বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বরও ১০০ নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।আজ (১১ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯ এর উপবিধি ৪ (ক) সংশোধন করে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত ৭০০ টাকা আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে।

বিধি ৯ এর উপবিধি ৪ (খ) সংশোধন করে ‘অনাগ্রসর’ জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য নির্ধারিত ১০০ টাকা ফি ৫০ টাকা করা হয়েছে।

বিধি ১৪ এর উপবিধি (১) সংশোধন করে বিসিএস পরীক্ষার আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরকে ৩২ বছর করা হয়েছে। এই বিধির উপবিধি (২) ও (৩) বাতিল করা হয়েছে।আর বিধি ১৮ সংশোধন করে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ করা হয়েছে এবং মোট নম্বর ১১০০ পরিবর্তন করে ১০০০ করা হয়েছে। এসব সংশোধনী গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।