মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বাড়িয়ে ৩৪ করার যৌক্তিক দাবিতে মানববন্ধন

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ৪:৪৯ · ১ মিনিটে পড়ুন
বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বাড়িয়ে ৩৪ করার যৌক্তিক দাবিতে মানববন্ধন
লেখার আকার

রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বাড়িয়ে ৩৪ করার যৌক্তিক দাবিতে সচিবালয়ের গেটে মানববন্ধন কর্মসূচি পালন করছেন চিকিৎসকেরা।

আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর সচিবালয় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি আরম্ভ হয়।

চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠনের ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব) এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

উল্লেখ্য যে, ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। তবে অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যুনতম ৪ বছর সময় প্রয়োজন হয়, সেখানে একজন চিকিৎসকের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যুনতম  ৬ বছর থেকে সাড়ে ৬ বছর সময় লেগে যায়।

এজন্য পূর্বের বিসিএস পরীক্ষাগুলোতে সাধারণ আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর থাকলেও চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল। কিন্তু সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়সসীমা বৃদ্ধি হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে মনে করছন চিকিৎসকেরা।

চিকিৎসকদের এ যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করেছে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অন্যতম সংগঠন – প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।