মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ক্যারিয়ার

বিসিএস প্রিলির জন্য স্ট্যাডি প্ল্যান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ৯:২২ · ৪ মিনিটে পড়ুন
বিসিএস প্রিলির জন্য স্ট্যাডি প্ল্যান
লেখার আকার

অমুক সার্কুলার কবে হবে ? এখন পড়া হচ্ছেনা, সার্কুলার দিলে পরে স্টাডি শুরু করব, আমার কি চান্স হবে, প্রিলি নাকি অনেক কঠিন পরীক্ষা এসব বিষয় কখনোই প্রিলিমিনারি প্রস্তুতির সময় ভাবতে হয় না । আপনি আপনার মত স্টাডি শুরু করে দিন, বসে থাকবেন না, স্টাডি কোন না কোন ভাবে কাজে আসেই । কোন অর্জিত জ্ঞানই বিফলে যায়না । এখন কাজে না এলে অন্যত্র কাজে আসে, এক পরীক্ষায় কাজে না এলে অন্য পরীক্ষায় সাহায্য করে । আপনাকে আপনার কাজের দিকে বেশি নজর দিতে হবে ।

কাজ করার পূর্বেই ভোগের আয়োজনের চিন্তা করলে কিভাবে হবে ? নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ছুটে চলুন না ?

আজ থেকেই স্টাডি শুরু করে দিন । এমন একটা রুটিন করে ফেলুন – যাই হোক না কেন , প্রতিদিন নিজের মত কিছু সময় অবশ্যই স্টাডি করবেন । এটা আপনার জন্য কোন সময় ভালো হয় নিজে গুছিয়ে নিন, অন্যের দিকে তাকানো বাদ দিন । সবার অবস্থা ও পারিবারিক অবস্থান এক নয়, কাজেই অন্যের সাথে তাল মেলালে আপনার চলবে না । নিজের দিকে এবং নিজের পরিবারের দিকে তাকান , নিজেকে বেশি সময় দিন । সফলতার কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই, কোন না কোনভাবে দেখবেন ঠিকই ভালো কিছু করেছেন । শুধু একদিকে হাঁ করে তাকিয়ে না থেকে বিকল্প কিছুরও প্ল্যান করে রাখা বুদ্ধিমানের কাজ ।  আজ থেকেই রুটিন একটা করে স্টাডিতে নেমে যান, আগেও বলেছি বিগত বছরের প্রশ্নগুলো আপনার জন্য ভালো একটা গাইডলাইন ।

যারা একেবারে নতুন তারা বিসিএস প্রিলির জন্য এভাবে সময় ভাগ করে নিয়ে স্টাডি শুরু করতে পারেন —

বাংলা – ১০ দিন
ইংরেজি –  ১০ দিন
গনিত – ৭ দিন
বিজ্ঞান –  ৭ দিন
সাধারণ জ্ঞান – ১৫ দিন ( ৮ দিন বাংলাদেশ এবং ৭ দিন আন্তর্জাতিক )
অন্যান্য – ৭ দিন

এভাবে এই সময়ের মাঝে প্রতিটি বিষয়ের যা পারবেন মোটামুটি ভাবে স্টাডি করুন , এরপর অন্য বিষয় শুরু করবেন । শুধুমাত্র একটি বিষয় নিয়ে পড়ে থাকলে অন্য বিষয় গোছানো হবেনা । কোন নির্দিষ্ট বিষয়ে স্পেশালিষ্ট হবার চেয়ে প্রতিটি বিষয়ে মোটামুটি দক্ষ হওয়াটা আপনার জন্য খুব জরুরী ।

শুরুতে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিতে পারেন । একবার সব বিষয় মোটামুটি স্টাডি শেষ হলে এরপর আবার ১ দিন করে সময় নিয়ে ঝালাই করে নিন প্রতিটি বিষয় । পরীক্ষার আগের ৩ দিন শুধু ডাইজেস্ট টাইপ বই বা সালতামামি দেখে যেতে পারেন । নিজের ওপর আস্থা রাখবেন ।

সবাই পরীক্ষার হলে সবকিছু পারবে না এটাই স্বাভাবিক, কিন্তু নিজের লব্ধ জ্ঞান থেকে কতটুকু কাজে লাগাতে পারলেন সেটাই দেখার বিষয় । স্টাডি তো কমবেশি সবাই করে, কিন্তু সবার প্রয়োগ তো আর একরকম হয়না । অযথা অনেক বেশি স্টাডি না করে শুরু থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে পরে ফেলার চেষ্টা করবেন । সময় নষ্ট না করে স্টাডি চালিয়ে যান ।

পড়ার সময় মোবাইল এ কথা বলা , নেট এ থাকা , গান শোনা , টিভি দেখা এসব বাদ দিয়ে জাস্ট স্টাডি করুন । অন্য কোন দিকে যেন concentration  না থাকে । আমরা বেশির ভাগই বাস্তবতাকে মেনে নিতে পারিনা, নিজের maximum চেষ্টা করতে হবে, passion dedication অনেক বেশি থাকতে হবে , শুধু বসে বসে স্বপ্ন দেখলে কিন্তু ভালো পজিশনে যাওয়া খুব কঠিন হবে । সময়মত সময়ের সঠিক ব্যবহার করতে হবে ।

সময় চলে গেলে কিন্তু দেখবেন সময়ের প্রবাহ অনেককেই সাফল্যের দ্বারপ্রান্তে টেনে নিয়ে গেছে কিন্তু আপনি সেখানেই পড়ে রয়েছেন । এমনটি যেন না হয় । কে কখন স্টাডি শুরু করলো কি করলো না এসব নিয়ে মাথা না ঘামিয়ে আপনি নিজেকে প্রস্তুত করুন । নিজেকে বেশি সময় দিলে দেখবেন নিজেকে প্রস্তুত করতে খুব বেশি সময় লাগছেনা । যারা নিজের ওপর আত্মবিশ্বাস রেখে নিজের কাজে অটল থাকে এবং অল্পে হতাশ না হয়ে ধৈর্য রাখে তারা কোন না কোনভাবে জীবনে বড় পজিশনে পৌঁছাবেই ।

যেখানেই যে বিষয়েই স্টাডি করেন না কেন নিজের চেষ্টা , আত্মবিশ্বাস আর ধৈর্য থাকলে আপনি সফল হবেনই । অন্যের দিকে তাকাবেন না আর গুজবে কান দেবেন না, তাহলে আপনার জন্য সফল হওয়াটা অনেকটা সহজ হবে । প্রতি মুহূর্তে নিজেকে upgrade করার চেষ্টা করুন । অন্য কিছুতে সময় কম দিয়ে নিজেকে আর বইএর মাঝে বেশি সময় দিন । চেষ্টা চালিয়ে যান । সফল আপনিই হবেন । ভালো থাকবেন সবাই . Good luck guys .

লেখক –
Aryan Ahmed
assistant commissioner of taxes
DMC,03-04

প্ল্যাটফর্ম  ফিচার  রাইটার
সুমাইয়া নার্গিস
শতামেক ( ২০১৬/১৭)

ট্যাগ:বিসিএস
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।