বিসিএস নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করলাম।
১- অনার্স পাশ করে কি বিসিএস এ আবেদন করা যায় ? নাকি মাস্টার্স লাগে ? উঃ অনার্স ফাইনালের লিখিত পরীক্ষা হয়ে গেলে অনার্স ফাইনালে appeared দেখিয়েও বিসিএস পরীক্ষার জন্য আবেদন করা যায় ।
২- কত নাম্বারের পরীক্ষা ? কি কি বিষয় থাকে ? উঃ প্রথমে ২০০ নাম্বারের প্রিলিমিনারি ( MCQ ) পরীক্ষা হয়, এর মধ্য থেকে কিছু সংখ্যক পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হয় । ঠিক কতজন নির্বাচন করা হবে তার কোন নির্দিষ্ট সংখ্যা নেই, তবে প্রিলিমিনারি পরীক্ষাতে মোটামুটি ৫৫-৬০% নাম্বার পেলে ধরে নেয়া যায় প্রিলিমিনারিতে সফল হবার চান্স বেশি । প্রিলিমিনারি পরীক্ষার বিষয়গুলো বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, ভূগোল ও পরিবেশ, নৈতিকতা ইত্যাদি । প্রশ্ন সাধারণত কেমন হয় এজন্য যারা নতুন পরীক্ষা দিচ্ছেন তারা বিগত বছরের প্রিলিমিনারির প্রশ্নগুলো দেখুন , কিছুটা ধারণা হবে । এরপর , প্রিলিমিনারি পরীক্ষা থেকে বাছাইকৃত পরীক্ষার্থীদের মধ্যে ৯০০ নাম্বারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় – বাংলা ২০০ নাম্বার, ইংরেজি – ২০০ নাম্বার, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – ২০০ নাম্বার, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী -১০০ নাম্বার, বিজ্ঞান ও প্রযুক্তি -১০০ নাম্বার ( বিজ্ঞান ৫০+ প্রযুক্তি ৫০ ), গনিত ও মানসিক দক্ষতা ১০০ ( গনিত ৫০ + মানসিক দক্ষতার ৫০ টি MCQ ) , লিখিত পরীক্ষায় পাশ নাম্বার ৯০০ এর মাঝে সম্মিলিতভাবে ৫০% অর্থাৎ ৪৫০, প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাশ করতে হয় এখানে বিষয়টি এমন নয়, তবে কোন বিষয়ে ৩০ এর কম নাম্বার পেলে সেটি আর মোট নাম্বারের সাথে যোগ হয়না । লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের থেকে ভাইভার জন্য নির্বাচন করা হয় । ভাইভা ২০০ নাম্বারের পরীক্ষা , পাশ মার্ক ৫০% । বিসিএস পরীক্ষার রেজাল্ট লিখিত ও ভাইভা পরীক্ষার নাম্বার মিলিয়ে সম্মিলিতভাবে দেয়া হয়, লিখিত পরীক্ষায় নাম্বার ৯০০ আর ভাইভাতে নাম্বার ২০০ , তারমানে লিখিত পরীক্ষায় যে যত ভালো নাম্বার পাবে তার পরীক্ষায় সফল হবার সম্ভাবনাও ততো বেড়ে যাবে । বিসিএস পরীক্ষার মূল পরীক্ষাটাই হচ্ছে লিখিত পরীক্ষা ।
৩ – অনার্স পাশ করা যেকেউ কি যেকোনো জেনারেল ক্যাডারের জন্য আবেদন করতে পারবে ? উঃ পারবে , ফরম পূরণ করার সময় আপনি চাইলে চয়েস সবগুলোই দিতে পারবেন । যার যে টাইপ জব ভালো লাগে বা যে ক্যাডার পছন্দ সেভাবে সিরিয়ালি দিতে পারেন, কোন বাধা নেই । আপনি শুধু জেনারেল, শুধু টেকনিক্যাল অথবা both cadre চয়েস দিতে পারবেন যেটা আপনার ইচ্ছা । কয়টা চয়েস দেয়া যাবে এসব নিয়েও কোন ধরাবাঁধা নিয়ম নেই , আপনি চাইলে সবগুলো চয়েসই দিতে পারবেন ।
৪ – জেনারেল, টেকনিক্যাল নাকি both cadre কিভাবে ফরম পূরণ করলে সুবিধা ? উঃ আপনি যেভাবেই ফরম পূরণ করুন না কেন শুধুমাত্র ভালো পরীক্ষা দিতে পারলেই আপনার সফল হবার সম্ভাবনা বাড়বে, ফরম পূরণ করা নিয়ে বিশেষ কোন সুবিধা আপনি পাবেন না , তবে এটা তো যেকেউ বুঝবে যে both cadre এ ফরম পূরণ করলে আপনার অপশন বেশি থাকছে তাইনা ? তবে both cadre এ ফরম পূরণ করলে এক নাম্বার চয়েস টেকনিক্যাল ক্যাডার না দিলেই ভালো । অন্তত ৫-৬ টি জেনারেল ক্যাডারের চয়েস দিয়ে পরে আপনি টেকনিক্যাল ক্যাডার চয়েস দিতে পারেন ।
৫ – জেনারেল ক্যাডার কোনগুলো এবং টেকনিক্যাল ক্যাডার কোনগুলো ? উঃ আপনি যেকোনো বিসিএস এর সার্কুলার একটু মনোযোগ দিয়ে পুরোটা পড়লে আপনার অনেক প্রশ্নেরই উত্তর পাবেন । জেনারেল ক্যাডারের মাঝে রয়েছে বিসিএস প্রশাসন, পুলিশ, ফরেন এফেয়ারস, কাস্টমস, ট্যাক্স, অডিট, ইকনোমিক, ফুড, সমবায়, আনসার, ডাক, রেলওয়ে ইত্যাদি । আর টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষার মাধ্যমে আপনি আপনার graduation এর বিষয়ের সাথে সংশ্লিষ্ট জব পাবেন যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারী কলেজের বিভিন্ন বিষয়ের প্রভাষক, কৃষি অফিসার, মৎস্য অফিসার ইত্যাদি ।
৬ – বিসিএস এর সবচেয়ে ভালো ক্যাডার কোনটা ? উঃ অনেকেই এই প্রশ্ন করেন , উত্তর হল একেক ক্যাডার একেক রকম । এক চাকুরী সবার ভালো লাগবেনা এটাই স্বাভাবিক , যার যেই ক্যাডার পছন্দ সেটাই তার জন্য বেস্ট । যেমন কারো পুলিশ পছন্দ বেশি , কারো প্রশাসন পছন্দ, কারো ফরেন, কারো কাস্টমস, কারো ট্যাক্স, কারো অডিট ইত্যাদি । যদি প্রশ্ন করা হয় ভার্সিটির এক নাম্বার সাবজেক্ট কোনটা উত্তর কি হবে ? ভার্সিটিতে কোন স্টুডেন্ট যে বিষয়ে স্টাডি করে খুব ভালো কিছু করতে পারবে সেটাই তার জন্য ১ নাম্বার সাবজেক্ট তাইনা ?
৭ – বিসিএস পরীক্ষার জন্য দৈনিক কয় ঘণ্টা করে স্টাডি করা উচিত ? উঃ একেকজনের পড়ার স্টাইল একেকরকম । একেক বিষয়ে একেকজনের একেকরকম সময় লাগতেই পারে, এটাই স্বাভাবিক । পড়া হওয়া দিয়ে কথা। সেটা আপনি ৩ মাসে পড়লেন নাকি ৬ মাসে সেটা ফ্যাক্ট না । এটা ব্যক্তির ওপর নির্ভর করে ।
৮ – প্রিলির জন্য কি কি বই পড়তে হয় ? উঃ বই এর কোন শেষ নেই । প্রথমে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করে ধারণা নিন প্রশ্ন কেমন হয়, পরে প্রতিটি বিষয়ের যেকোনো একটি বই মোটামুটিভাবে পড়ে ফেলার চেষ্টা করুন । বাজারে যেসব গাইড আছে সেগুলোও ভালোই । আগে প্রতিটি বিষয়ের জন্য যেকোনো একটি করে বই পড়ে ফেলুন, পরে সময় পেলে নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর চেষ্টা করুন , ব্যস । যেই বই থেকেই পড়ুন ভালমতো পড়ুন, একটি বিষয়ের ৫-১০ টি বই আধো আধো না দেখে একটি বই ভালমতো দেখুন সেটা কাজে আসবে ।
৯ – নন- ক্যাডার কি ? উঃ যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষা দিয়ে ভাইভাতেও পাশ করে কিন্তু বিসিএস ক্যাডার হতে পারে না ( আসন সংখ্যা সীমিত থাকার কারনে ) ।