মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
সম্পাদকীয়

বিশেষ সম্পাদকীয়!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১০:০৫ · ২ মিনিটে পড়ুন
বিশেষ সম্পাদকীয়!
লেখার আকার

কয়েকটি বিষয়ে মানুষ কিছুই বুঝছে না। যেমন:

প্রাইভেট চেম্বার বন্ধ কেন?
উত্তর: হচ্ছে আন্তর্জাতিক ভাবেই সব সংগঠন বলেছে রোগী থেকে রোগী, রোগী থেকে ডাক্তার, আর ডাক্তার থেকে রোগী- এই সংক্রমণ বন্ধ করার জন্য।তাই চেম্বার বন্ধ করেছি আমরা। যেমনটি মসজিদ বন্ধ করেছে প্রায় সব দেশ।
পাশাপাশি প্রায় সবাই টেলিমেডিসিনের সাহায্যে পরামর্শ দিচ্ছেন। সেবার বা চিকিৎসার দায়িত্ব আমাদের কিন্তু কাজের পরিবেশ টা তো দেবেন। অন্যান্য দেশে ডাক্তারদের থাকা খাওয়ার ব্যবস্থা করছে বিভিন্ন সংস্থা; সেখানে আমাদের দেশে কুয়েত মৈত্রী হাসপাতালের বাবুর্চি পালিয়ে যায়। আর কোয়ারান্টাইনে থাকা ডাক্তারগণ বরখাস্ত হয়। কি মজা!

অনেকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছেন যে তখন মুক্তিযোদ্ধারা অস্ত্রছাড়া যুদ্ধ করেছেন এখন কেন নয়?

উত্তর: আমরা কি বলেছি আমরা যুদ্ধ করবো না? আমরাই তো হাসপাতালে কাজ করছি। আর হাসপাতাল থেকে বাসায় জীবাণু সহ ফিরে আসছি সমগ্র পরিবারের ঝুঁকি নিয়ে সে কথা কি ভেবেছেন? এরকম অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে সমগ্র পৃথিবী সুরক্ষা নিয়ে যুদ্ধ করছে আর আমাদেরকে বলেন খালি হাতে যুদ্ধ করতে! কেন?
আপনি কি একদিন হাসপাতালে আসবেন আমাদেরকে সাহায্য করতে? এটা কি তুলনা করার মত কোন বিষয়! কোভিড যোদ্ধা ডাক্তারকে যে বাসা ছেড়ে দিতে বলা হচ্ছে তার সমাধান কি করেছেন?

অনেকে দেখি ডাক্তার আক্রান্ত হলে খুশী হয়ে স্ট্যাটাস দিচ্ছেন। আরে ভাই, ডাক্তাররাই রোগীর সংস্পর্শে গিয়ে চিকিৎসা দেয় যেখানে বাড়ির লোকজন লাশও বাড়িতে নিচ্ছে না, দাফন করছে না। তাদের সহযোগী হিসেবে অন্যান্য জরুরি সার্ভিস সমুহ কাজ করলেও বাকি সবাই কিন্তু ছুটি তে আছে।

যারা ডাক্তারদের বিরুদ্ধে কথা বলছে তাদের উদ্দেশ্যে:

১. হাসপাতালে কাজ করতে আসুন। হয়তোবা পুরস্কারও পেয়ে যেতে পারেন।
২. আপনারা কি মোদী, বরিস জনসন সহ বিশ্ব নেতাদের অনুসরণ করেন? তাহলে তাদের মত এগিয়ে আসুন।
৩. যে হারে হাসপাতাল/জেলা /ডাক্তার আক্রান্ত হচ্ছে বা লক ডাউনে যাচ্ছে তাতে মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। তখন লোকজন কার কাছে চিকিৎসা নেয় সেটাও ভবিতব্য বিষয় ।

বিশ্ব এই মহামারীর ভয়াবহতা উপলব্ধি করতে পারলেও আমরা করছি না কেন! বালিতে মুখ গুঁজে থাকলে কি ঝড় থেমে যাবে?

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

পিগম্যালিয়ন ইফেক্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮শে জুন, ২০২০, রবিবার লেখা: মঈনুল ইসলাম চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ একটা ফুটবল টিমের জন্য কিছু সদস্য বাছাই করা হলো। টিমের কোচ সদস্যদেরকে ডেকে এনে কে কেমন পারফর্ম করতে পারে তার একটা ধারণা নিজের মাথায় সেট করলেন।…

রিস্ট্রেইন করে রাখা ছবি নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুন, ২০২০, শুক্রবার গত ২৪ জুন, ২০২০ রোজ বুধবার বাংলাদেশের এক স্বনামধন্য পত্রিকায় একজন রোগীকে রিস্ট্রেইন করা অর্থাৎ হাত বেঁধে রাখার ছবি দিয়ে চিকিৎসকদের নামে অপপ্রচার করা হয়। সেখানে বলা হয়, করোনায় আক্রান্ত এক রোগী হাসপাতালে ভর্তি…

করোনার দিনগুলি – ৭ | কাজটা সোজা না

৫ মে ২০২০, মঙ্গলবার ডা. সুবহে জামিল সুবাহ ইন্টার্ন, চট্টগ্রাম মা-ও-শিশু জেনারেল হাসপাতাল কাজটা সোজা না। অন্তত মানসিক চাপটুকু নেওয়াটা। যখন আপনার জন্য চিন্তায় মানুষটাকে দিন দিন অসুস্থ হয়ে যেতে দেখবেন, সহজ না পরদিন মেডিকেলটায় পা রাখা। যখন বারবার আশ্বস্ত…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।