মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশ শতকের অনুপ্রেরণা হয়ে আছে উনিশ শতকে তোলা একটি ছবি

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ অগাস্ট ২০২০, সোমবার

স্মৃতি বড় মধুর। সময়ের সাথে হারিয়ে যাওয়া মুহূর্তকে বাক্সবন্দি করতে তোলা হয় এক একটি ছবি। আমরা প্রায়ই বলে থাকি, একটি ছবি অনেক কথার সমান। শুধু কথাই না, একটি ছবি অনেকগুলো স্মৃতির সাক্ষী। এই স্মৃতিগুলো কখনও হাসায়, কখনও কাঁদায়; আবার মনে করিয়ে দেয় পুরানো কিছু গুরুত্বপূর্ণ অর্জন। তেমনই এক স্মৃতি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। সময়টা আজ থেকে ৩৮ বছর আগের, কিন্তু ক্যামেরা বন্দি হয়ে আজও স্মৃতিতে অমলিন তাঁদের কৃতিত্ব। উনিশ শতকের ছবিটি এই বিশ শতকের যোদ্ধাদের অনুপ্রেরণা।

১৯৮২ সালে বাংলাদেশের আট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে তোলা

ছবিটি ১৯৮২ সালের, বাংলাদেশের তৎকালীন আট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে তোলা হয় এই স্থিরচিত্র। ধারণা করা হয়, সে সময় প্রথম প্রফেশনাল পরীক্ষায় প্রথম হওয়া আটজন ছাত্র এবং ছাত্রীকে নিয়ে এই ছবিটি তোলা হয়েছিল। বাংলাদেশে ১৯৮২ সালে আটটি মেডিকেল কলেজ ছিল; ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, শেরে বাংলা মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজ।

১৪-২২ ডিসেম্বর ১৯৮২ সালে, স্বাস্থ্য সম্পর্কিত উচ্চ পদস্থ অনেক ব্যক্তিবর্গকে নিয়ে সরকারী পৃষ্টপোষকতায় নিপসম, মহাখালী ঢাকায় “প্রাইমারী হেলথ কেয়ার”-এর উপর সপ্তাহব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রতিটি মেডিকেল কলেজের প্রিক্লিনিক্যাল স্টুডেন্টদের মাঝে প্রথম প্রফেশনাল পরীক্ষায় প্রথম হওয়া ছাত্র এবং ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়। আটটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস অধ্যয়নরত একই ব্যাচের চার জন ছেলে এবং চার জন মেয়ে এই ওয়ার্কসপে অংশগ্রহণ করেন।

ছবিতে উপস্থিত সকল চিকিৎসক বর্তমানে দেশে-বিদেশে উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। নবীন চিকিৎসকদের অনুপ্রেরণা এই ছবির মহারথীরা।
ছবিতে উপবিষ্ট (বাম দিক থেকে)-

ছবিতে প্রথমে যিনি আছেন, তিনি শের- ই বাংলা মেডিকেল কলেজ এর শিক্ষার্থী ছিলেন। তাঁর “পরিচয় নিশ্চিত হওয়া যায়নি”।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে প্রফেসর ডা. শাহানা চৌধুরী। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবস এন্ড গাইনী) হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইফতাত আরা। কর্মরত বিভাগীয় প্রধান (অবস এন্ড গাইনী), সিএমএইচ।

রাজশাহী মেডিকেল কলেজ এর প্রফেসর ডা. সোহেলি রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে।

ছবিতে দণ্ডায়মান (বাম দিক থেকে)-
ঢাকা মেডিকেল কলেজ থেকে ডা. মাহবুবুর রহমান, বর্তমানে আমেরিকায় গবেষক হিসেবে কর্মরত আছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ডা. নূরী(পুরো নাম জানা যায়নি) তিনি বর্তমানে কোথায় কর্মরত আছেন সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের ব্যাচে প্রথম হয়েছিলেন প্রয়াত অধ্যাপক ডা. মনসুর খলিল। কিন্তু মমেক থেকে ডা. নূরী প্রতিনিধিত্ব করেছিলেন। কারণ জানা যায়নি।

রংপুর মেডিকেল কলেজ থেকে আছেন প্রফেসর ডা. মোহাম্মদ শামসুজ্জামান, অধ্যক্ষ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

সর্বশেষে সিলেট মেডিকেল কলেজ থেকে যে কীর্তিমান ছাত্র ছিলেন, তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এটি একটি স্মৃতিবিজড়িত স্থিরচিত্র। উনিশ শতকের এই কীর্তিমান চিকিৎসকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

[বিশেষ দ্রষ্টব্যঃ যাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তাঁদের ব্যাপারে কেউ তথ্য পেলে জানানোর অনুরোধ রইলো।]

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।