মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

বিনামূল্যে হেপাটাইটিস সি এর ওষুধ প্রদান কার্যক্রম পুনরায় চালু করলো বিএসএমএমইউ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ২:৪৩ · ১ মিনিটে পড়ুন
বিনামূল্যে হেপাটাইটিস সি এর ওষুধ প্রদান কার্যক্রম পুনরায় চালু করলো বিএসএমএমইউ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ নভেম্বর, ২০২০, মঙ্গলবার

সম্প্রতি হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে। মূলত, কোভিড মহামারীর কারণে সাময়িক সময়ের জন্য স্থগিত থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এ কার্যক্রম পুনরায় চালু হয়।

গত ২ নভেম্বর ইং তারিখ সোমবার  এক অনুষ্ঠানের মাধ্যমে তিনজন হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীর হাতে ওষুধ তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে তিনি বলেন,
“বাংলাদেশ সরকারের একটি জনকল্যাণমুখী কার্যক্রম হচ্ছে হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা। আমরা এই কার্যক্রমের অংশীদার হতে পেরে গর্বিত। ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস-বি ও সি নির্মূলের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনের ক্ষেত্রে এই কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) সহ অন্যান্য শিক্ষক এবং রেসিডেন্টবৃন্দ। উল্লেখ্য, নতুনভাবে এই কার্যক্রম চালুর ফলে হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত প্রতি জন রোগী এক লক্ষ টাকা সমমানের ওষুধ বিনামূল্যে পাবেন বলে জানা গিয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।