বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিনামূল্যে মুখের ক্যান্সারের চিকিৎসা পেলেন দরিদ্র রোগী : “Project BPL”

শেফালী বেগম, টাঙ্গাইলের এক গ্রামের দরিদ্র ভ্যানচালকের স্ত্রী, ৬ মাস যার মুখের ক্যান্সার ধরা পড়ে। কিন্তু চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না।

তারপর গত ২৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে “Project BPL, একটি মানবিক আবেদন” এর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে মুখের ক্যান্সারের চিকিৎসা পেলেন হতদরিদ্র শেফালী বেগম। আর এই মহৎ উদ্যোগের পেছনের মানুষ যিনি, তিনি হচ্ছেন ডাঃ বশির আহমেদ (এমবিবিএস, এফসিপিএস, এমসিপিএস, ডিএলও)।

Project BPL এর নামকরণ করা হয়েছে এর উদ্দেশ্যের স্বার্থকতা বজায় রেখে। BPL এর অর্থ হচ্ছে Below Poverty Level, হতদরিদ্র রোগী যারা ক্যান্সারের চিকিৎসা করাতে সমর্থ নয়, তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চান ডাঃ বশির আহমেদ তার নিজের সাধ্যের মধ্যে। এই বিষয়ে তার প্রথম ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হল –

“নাক কান গলা ও হেড নেক সার্জন হিসাবে কাজ করছি সুদীর্ঘ ১৫ বছর। অর্জন করেছি ডিএলও, এমসিপিএস এবং এফসিপিএস ডিগ্রি। অনেকগুলো বৈদেশিক প্রশিক্ষণও গ্রহন করেছি। সবচেয়ে উল্লেখযোগ্য হল ভারতের সবচেয়ে বড় হাসপাতাল “All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi” হতে দীর্ঘ ০১ বৎসরের Hands on Training, যার বদৌলতে করে যাচ্ছি অনেক জটিল রোগের অপারেশন। কিন্তু আমার চাকুরির সীমাবদ্ধতার কারনে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার সুযোগ হয়ে ওঠে নি। আর তাই মনে মনে তাড়না বোধ করছিলাম কিছু একটা করার জন্য। ঠিক তখনই জানতে পারি থাইল্যান্ডের Dr. Salvayeth Leakagul এর Rural ENT Foundation এর কার্যক্রম সম্পর্কে। তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ক্যম্প করে ১০,০০০ এরও বেশি কানের অপারেশন করেছেন, যা সারা বিশ্বে মানবতার সেবার অনন্য উদাহরণ।

আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর শতকরা ৭.৫ ভাগ মানুষ কানের প্রদাহ জনিত কারণে কানে কম শোনে। আর কানের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বিনা চিকিৎসায় ধীরে ধীরে শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে এবং মারাত্বক জটিলতার ঝুঁকি ও বেড়ে যাচ্ছে।
অন্যদিকে সকল ক্যান্সার রোগীর শতকরা ১৫ ভাগ রোগীই নাক কান গলা ও হেড নেক ক্যান্সার এ আক্রান্ত হয়, যার অধিকাংশ রোগীই অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার জন্য বিনাচিকিৎসায় মৃত্যু বরণ করে।

আর তাই পরিকল্পনা গ্রহণ করেছি একটি কার্যক্রম শুরু করার; যার নাম হবে – Project BPL(below poverty level)।

১। কি কার্যক্রম?
— প্রতি সপ্তাহে ১ টি কানের ও ১ টি নাক কান গলা ও হেড নেক ক্যানসার এর রোগীর বিনা পারিশ্রমিকে অপারেশন করবো।

২। কারা এর সুবিধা পাবেন?

— যাদের মাসিক আয় ১০০০০ টাকার কম
যেমন – দিনমজুর, রিকসাওয়ালা, গৃহকর্মী, ফেরিওয়ালা ইত্যাদি।

৩। কি সুবিধা পাবেন?

— আামি ব্যক্তিগত ভাবে অপারেশন সহ কোনো প্রকার ফি গ্রহণ করবো না। তবে যেহেতু সকল চিকিৎসা বেসরকারি হাসপাতালে করা হবে তাই হাসপাতাল খরচ রোগীকেই বহন করতে হবে যতদিন পর্যন্ত না কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্যের জন্য এগিয়ে আসেন। হাসপাতালের খরচ কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হবে। সুহ্রদ অবেদনবিদ এবং অন্যান্য চিকিৎসক এগিয়ে আসলে চিকিৎসা ব্যয় আরো কমে যাবে।

৪। কিভাবে রোগী আসবে?

—- যে কোন ব্যক্তি রোগী পাঠাতে পারবেন তবে রোগীর আয়সীমা ১০০০০ এর কম তা সততার সাথে উল্লেখ করবেন।

হয়তোবা সাড়া পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তবুও চেষ্টা করে যাবো। চেষ্টা করবো হাল না ছাড়তে। হয়তো Dr. Salvayeth Leakagul এর মতো কখনো হবে না, তবু চেষ্টা তো করতে পারি।
প্রশংসা অনুপ্রেরণা যোগাবে, কটুক্তি মন খারাপ করবে আর আপনার পাঠানো রোগী এ কার্যক্রম কে এগিয়ে নিয়ে যাবে।
যোগাযোগঃ
মোবাইল- ০১৯৪৬৫৯৬২৫২ ”

এই উদ্যোগেরই অংশ হিসেবে শেফালী বেগম প্রথম চিকিৎসা পেলেন সম্পূর্ণ বিনামূল্যে। বিশেষ ধন্যবাদ যারা হাসপাতাল খরচ ও ঔষধের খরচ বহন করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবার ব্যাবস্থা করে দিয়েছেন। একইসাথে ধন্যবাদ অপারেশনের সাথে সংযুক্ত সকল সদস্যকে –
Dr Mir Mahmood (Anaesthesiologist)
Dr AKM Asaduzzaman ( surgeon)
Dr Md Bashir Ahmed ( surgeon)
Dr M Ahmed Hossain Robin ( OMF surgeon)
Harun (OTA)
Jomir(OTA)

স্টাফ রিপোর্টার: জামিল সিদ্দিকী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।