মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ নয়, পরামর্শে আইইডিসিআর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ৬:৪৩ · ২ মিনিটে পড়ুন
বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ নয়, পরামর্শে আইইডিসিআর
লেখার আকার

২৪ ফেব্রুয়ারি, ২০২০

নতুন করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

মহামারি আকার ধারণ না করলেও বিশ্বব্যাপী ভাইরাসটি ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসের কেন্দ্রস্থল চীন থেকে এখন পর্যন্ত ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। রবিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগের কথা জানিয়ে এই পরামর্শ দেয় আইইডিসিআর।

আইইডিসিআরের পরিচালক মীরজাদি সাবরিনা ফ্লোরা জানান, “এটি (বিদেশ ভ্রমণে না যাওয়া) কোনো নির্দেশনা নয়। কেবল একটি পরামর্শ। বিশ্বের নানা প্রান্তে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। এখনো পর্যন্ত ভাইরাসটি সংক্রমণের উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।”

রোববার পর্যন্ত পাওয়া খবরে জানা যায় সিঙ্গাপুরে পাঁচ জন এবং সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত।

সিঙ্গাপুরে আক্রান্ত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত বাংলাদেশিদের সঙ্গে চীনা নাগরিকদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে প্রতিষ্ঠানটি জানায়।

প্রতিষ্ঠান পরিচালক বলেন, “বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে এমন অনেক দেশে অজানা উৎস থেকে ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণে না যাওয়ার জন্য আমাদের পরামর্শ থাকবে।”

বিশেষজ্ঞদের মতে ভাইরাসটি যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য জোরদার নজরদারি প্রয়োজন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ভাইরোলজির অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, “আমরা লক্ষ্য করেছি সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হওয়া অনেকেরই সংক্রমণের উৎস এখনো অজানা। এর অর্থ হলো, আমাদের বিশেষ করে বিমানবন্দর গুলোতে সতর্কতা বাড়াতে হবে।”

নতুন করোনা ভাইরাসের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “পরিকল্পনা ঠিক আছে। তবে, এটি সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেটাই এখন প্রশ্ন। যেকোনো ধরনের অবহেলা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।”

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, আজ বিকেল ৩টা পর্যন্ত বিমান, স্থল এবং নৌবন্দরে ১৭ হাজার ২৫৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে কেউ এখনো এই ভাইরাসে আক্রান্ত হন নি বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক/নাহিদা হিরা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।