মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা, চলছে প্রস্তুতি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ১১:০৬ · ৩ মিনিটে পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা, চলছে প্রস্তুতি
লেখার আকার

প্লাটফর্ম নিউজ, ২৫ই জানুয়ারি ২০২১, সোমবার

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। যার ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে দুশ্চিন্তা বিরাজ করছে। তাই আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড (মাউশি)।

পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বাজেট তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নিজস্ব তহবিল ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্রই শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে তিন ফুট দূরত্ব বজায় রেখে শ্রেণী কক্ষের বেঞ্চগুলো স্থাপন করার জন্য বলা হয়েছে। বেঞ্চ এর দৈর্ঘ্য যদি পাঁচ ফুটের কম হয় তাহলে প্রতি বেঞ্চে একজন করে এবং পাঁচ ফুট থেকে সাত ফুট হলে প্রতি বেঞ্চে দুইজন করে বসতে বলা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার পূর্বে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, “এখনি সব শিক্ষা প্রতিষ্ঠান একসাথে খোলা সম্ভব নয়। আপাতত স্কুলগামী শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে চারদিন এবং অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার কথা জানিয়েছেন। যাতে একাধিক শ্রেণী কক্ষ ব্যবহার করে শিক্ষার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রেখে বসানো যায়।”

শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে খোলার জন্য নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডঃ

১. নিরাপদ ভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণ করা।
২.শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করা।
৩. শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদে চালু করা।
৪. শিক্ষা কার্যক্রম চলাকালে করোনার বিস্তার রোধে পদক্ষেপ নেওয়া।

কোভিড-১৯ মোকাবেলার জন্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেয়ার পূর্বেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এবং স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ঢোকার পূর্বেই শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে, পাশাপাশি থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করে প্রবেশ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দুই মাসের মধ্যে শিক্ষার্থীদের কোনো ধরনের পরীক্ষা না নেবার ব্যাপারে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। যাতে করে তাদের উপর কোনো বাড়তি চাপ তৈরি না হয়। এই সময় শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল রাখতে বিভিন্ন ধরনের খেলাধুলা, কুইজ , সঙ্গীত চর্চা, কবিতা আবৃতি ইত্যাদির আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ৩৯ পৃষ্ঠার নির্দেশনাটি ইউনিসেফের সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিকে নতুন স্বাভাবিকতা (নিউ নরমাল) হিসেবে বিবেচনা করে এই নির্দেশিকা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।