বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিজয় দিবসে “হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্র” ও হিলফুল ফুযুলের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্ল্যাটফর্ম নিউজ, ১৯শে ডিসেম্বর, ২০২০, শনিবার

গত ১৬ই ডিসেম্বর ২০২০, বুধবার ৪৯তম মহান বিজয় দিবসে নরসিংদী সদর থানায় পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ায় “হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাটপাড়া” ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি”। মূলত গ্রামীণ জনপদে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য তথ্য নিয়ে কাজ করা সংগঠন “হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্র” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে এ কর্মসূচি রাখা হয়।

বিজয় দিবসে এই কর্মসূচির পরিকল্পনায় উচ্ছ্বসিত প্রশংসা করেন পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। কোভিড-১৯ পরিস্থিতিতে সাধারণ জনগণের অনেকেরই যখন হতে হচ্ছে আর্থিক দুরবস্থার শিকার, তখন বিনামূল্যের এই চিকিৎসা সেবা তাঁদের জন্য যেন হয়ে এসেছে আশীর্বাদ।

বিনামূল্যের এই চিকিৎসা সেবা কার্যক্রমে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সানন্দে স্কুল প্রাঙ্গণে আয়োজনের অনুমতি দেন এবং যথাসম্ভব সহযোগিতা করেন। এছাড়াও, স্থানীয় সংগঠকদের সক্রিয় সহযোগিতায় খুব অল্প সময়ে প্রচারণা চালানো হয়। যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে এই চিকিৎসা সেবা কর্মসূচিতে প্রায় দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়েছেন বলে জানা গিয়েছে।

ছবিঃ প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বেশি থাকায় বুঝিয়ে দেয়া হচ্ছে
ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ
ছবিঃ শীতে দুর্ভোগে পড়া শিশুদের ভিড় ছিল লক্ষ্যণীয়

ডায়াবেটিস রোগীর রক্তের সুগার চেক করা, উপস্থিত সকলের রক্তচাপ পরিমাপের পাশাপাশি রোগী ও আগতদের মাঝে বিনামূল্যে শতাধিক মাস্কও বিতরণ করা হয় কর্মসূচিটিতে।

ছবিঃ রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস চেক ও মাস্ক বিতরণ ছিল বিনামূল্যে

ছবিঃ শুধু প্রজনন নয়, নারীস্বাস্থ্যের প্রতি নজর দিতে ছিল আলাদা ডেস্ক।

উল্লেখ্য, এক বছর পূর্বে মহান বিজয় দিবসে হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন হয়। এরপর থেকে নিয়মিত এর কার্যক্রম চলমান রয়েছে। মাঝে কিছুদিন লকডাউন পরিস্থিতিতে কার্যক্রম স্থবির হয়ে পড়লেও হাসিখুশি উদ্যোক্তাদের সহযোগিতায় পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত চিকিৎসকবৃন্দের মধ্যে ছিলেন-
ডা. মো. মুরাদ হোসেন মোল্লা
ডা. সায়মন তাওহীদ
ডা. সাইফুল্লাহ রেজা
ডা. সানজিদা আকতার

ছবিঃ উপস্থিত চিকিৎসকদের একাংশ(ডা. মো. মুরাদ হোসেন মোল্লা , ডা. সায়মন তাওহীদ, ডা. সাইফুল্লাহ রেজা)

ছবিঃ বিনামূল্যে পরামর্শ ও ওষুধ বুঝিয়ে দিচ্ছেন চিকিৎসক ডা. সানজিদা আকতার।

এছাড়াও দিনব্যাপী আয়োজনে হাসিখুশি কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দের সরব উপস্থিতি ছিল কর্মসূচিটিতে।

হাসিখুশির পক্ষে এই কর্মসূচিতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক মনে করছেন কর্মসূচিতে উপস্থিত চিকিৎসক ডা. মো. মুরাদ হোসেন মোল্লা। তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে আরো বেশি অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি খুব শীঘ্রই এ ব্যাপারে আরো পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।