মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বিএসএমএমইউতে চালু হচ্ছে ফরেনসিক মেডিসিন ও রোবটিক সার্জারি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুলাই ২০২১, ৬:৩৬ · ১ মিনিটে পড়ুন
বিএসএমএমইউতে চালু হচ্ছে ফরেনসিক মেডিসিন ও রোবটিক সার্জারি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুলাই ২০২১, রোজ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) তে ফরেনসিক মেডিসিন ও রোবটিক সার্জারি চালু হচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সংলিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

বর্তমান বিশ্বে রোবটিক সার্জারি একটি বহুল আলোচিত টেকনোলজি। অনেক দেশ সফলতার সাথে তার ব্যবহার করছে। অবশেষে সেই তালিকায় বাংলাদেশের বিএসএমএমইউও যুক্ত হতে যাচ্ছে। গত ১৪ জুলাই ২০২১ তারিখে এ বিষয়ে দিক-নির্দেশনা দেন উপাচার্য ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময়ে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা হাসপাতাল স্থাপনের চলমান কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং ডি ব্লকের সামনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নতুন অক্সিজেন প্লান্ট স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করেন। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আসগর আলী মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মাসুদা বেগম প্রমুখ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।