মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

বিক্রমপুর-মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি- স্টুডেন্ট উইং আহ্বায়ক কমিটি গঠন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ৬:৪১ · ৩ মিনিটে পড়ুন
বিক্রমপুর-মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি- স্টুডেন্ট উইং আহ্বায়ক কমিটি গঠন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার

৪৯তম মহান বিজয়ের দিবসের প্রথম প্রহরে “বিক্রমপুর-মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি- স্টুডেন্টস উইং” এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিক্রমপুর- মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সভাপতি, সিনিয়র সহ- সভাপতি এবং সাধারণ-সম্পাদকের মতানুসারে “বিএমডিএস স্টুডেন্টস উইং” আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ছবিঃ বিএমডিএস কমিটি সদস্যবৃন্দ

কমিটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বিক্রমপুর- মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. মোঃ মোস্তাক মাহমুদ, সাধারণ- সম্পাদক ডা. সেলিম মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আব্দুল মোমেন খান এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মো. সিরাজুল ইসলাম।

ছবিঃ নব্য গঠিত আহ্বায়ক কমিটি

কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মোঃ নাইম মাহমুদ। যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মেডিকেল কলেজের মাজহারুল ইসলাম, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আলভিরা হোসাইন জেরী, ময়মনসিংহ মেডিকেল কলেজের ময়ূখ মোস্তফা। সদস্য সচিব আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের মুমতাহিনা খেয়া। যুগ্ম সদস্য সচিব ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আলভিনা হোসাইন জেসি এবং এম আবদুর রহিম মেডিকেল কলেজ এর নোশিন শারমিলি জ্যোতি। এছাড়াও সদস্যপদে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা  রয়েছেন।

বিক্রমপুর- মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি- স্টুডেন্ট উইং কমিটি গঠনের উদ্দেশ্য, শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতে পারে এবং সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করতে পারে। মুন্সীগঞ্জ জেলার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া, দুর্যোগকালীন ত্রাণ ও স্বাস্থ্য সহায়তা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য।

বিএমডিএস এর সহ- সভাপতি ডা. এস. এম. রাশেদুল হাসান (রাশেদ) বলেন, “বিক্রমপুর- মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি আমাদের ভালোবাসার সংগঠন। এই সংগঠনের কার্যক্রম আরো বেগবান করতে আমরা
বিক্রমপুর- মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি- স্টুডেন্ট উইং আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেই। আশা করছি আগামী দুই মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন কার্যক্রম সম্পূর্ণ হবে।”

বিএমডিএস এর আরেকজন সহ- সভাপতি ডা. রাশেদ আহমেদ বলেন, “নতুন কমিটিকে অনেক শুভেচ্ছা। আমরা আশা করছি, নতুন সদস্য দ্বারা গঠিত এই কমিটির মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্টুডেন্টস কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখ্য, বিক্রমপুর- মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি (বিএমডিএস) এর পথচলা শুরু হয় ২০১৭ সালে এবং ২০১৯ সালের ৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিক কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু হয়। বিএমডিএস এর সভাপতি হিসেবে আছেন ডা. মোস্তাক মাহমুদ এবং সাধারণ সম্পাদক ডা. সেলিম মৃধা। বর্তমানে কমিটির সদস্য ৫৪ জন এবং ২৭ টিরও ও বেশি মেডিকেল কলেজে প্রতিনিধি নিযুক্ত রয়েছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।