মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বাসায় ‘প্লাজমা থেরাপি’ নিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ মে ২০২০, ১:৩৭ · ২ মিনিটে পড়ুন
বাসায় ‘প্লাজমা থেরাপি’ নিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ মে ২০২০, শুক্রবার

২৫ মে(সোমবার) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কিট দিয়ে পরীক্ষা করে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট কিট’ নামের ওই র‌্যাপিড টেস্টিং কিট যা এখনও সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পায়নি। বাংলাদেশে এখন পর্যন্ত কেবল রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতেই করোনাভাইরাস পরীক্ষার অনুমতি রয়েছে যা বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত।

৭৯ বছর বয়সী জাফরুল্লাহ জানান, পরীক্ষায় ফলাফল ‘পজিটিভ’ আসার পর থেকে তিনি ধানমণ্ডির বাসায় পুরোপুরি আইসোলেশনে আছেন, করোনা আক্রান্ত হওয়ায় ঈদে তিনি কারো সাথে দেখা সাক্ষাৎ করেনি।

দীর্ঘ দিন ধরে জাফরুল্লাহ কিডনি ডায়ালাইসিস করছেন। তিনি প্রতি সপ্তাহে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডায়ালাইসিস করে থাকেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি বাসায় কিডনি ডায়ালাইসিস করেছেন।

২৫ মে (সোমবার) আক্রান্ত হওয়ার পর ২৬ মে(মঙ্গলবার) বিকালে ‘প্লাজমা থেরাপি‘ নেন জাফরুল্লাহ চৌধুরি।

নিজ বাসায় প্লাজমা থেরাপি চলাকালীন

তিনি জানান,

“মঙ্গলবার বিকালে ‘ও’ পজেটিভ ব্লাড গ্রুপের ২০০ এমএল প্লাজমা নিয়েছেন আর এখন আমি ভালো অনুভব করছেন।”

নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত টেস্ট কিটে পরীক্ষা করে আক্রান্ত হওয়ার তথ্যটি জেনে পিসিআর টেস্ট করাতে প্রথমে অনাগ্রহ দেখিয়েছিলেন, তবে ২৭ মে(বুধবার) পিসিআর টেস্টের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) নমুনা দিয়েছেন। ২৮মে(বৃহস্পতিবার) নমুনা পরীক্ষার একই ফল আসে।

স্বাধীনতা পদকে ভূষিত মুক্তি সংগ্রামী জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চান।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।