মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

বাংলাদেশের প্রথম “প্রভাত ভাইটাল প্যারামিটার ট্রলি”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ জুন ২০২০, ৭:৩৭ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশের প্রথম “প্রভাত ভাইটাল প্যারামিটার ট্রলি”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ জুন ২০২০, রবিবার 

করোনার এই সংকটকালীন মুহূর্তে সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে দেশের প্রথম “প্রভাত ভাইটাল প্যারামিটার ট্রলি”।

ইংল্যান্ডে ইন্টার্নাল মেডিসিন ট্রেইনি হিসেবে কর্মরত এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. সব্যসাচী রায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. মুহিবুল্লাহ সাইফ এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট) এর ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান এর যৌথ উদ্যোগে পুরো যন্ত্রটি তৈরি করতে সময় লেগেছে এক মাস।পরে জুনের ৩, ৪ এবং ৫ তারিখে মিটফোর্ড হাসপাতালে সফলভাবে প্রথমবার ট্রায়াল সম্পূর্ণ হয়।

কাজটি করতে আর্থিক সহযোগিতা করা হয়, “স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ইউকে এলামনাই”। আর পুরো কাজে সার্বিক সহযোগিতা করেছেন ডা. শাকিল ফরিদ এবং ডাঃ কায়সার নাসরুল্লাহ খান। তাদের নির্দেশনা ও সহযোগিতার মাধ্যমেই কাজটি সম্পূর্ণ হয়।

ডাক্তারদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো এবং রোগীর সংক্রমণের তীব্রতা নির্ণয় করার জন্য ব্যবহৃত হবে এই যন্ত্রটি”। “প্রভাত ভাইটাল প্যারামিটার” দিয়ে প্রাথমিক ভাবে দেখা যাবে ৩ টি প্যারামিটার “ব্লাড প্রেসার, পালস ও অক্সিজেন স্যাচুরেশন”। সরকারি হাসপাতাল গুলোতে বেডের চেয়ে রোগীর সংখ্যা বেশি এবং চিকিৎসার খরচ বিবেচনা করে এ যন্ত্রটি তৈরি করা হয়েছে। আগামি কয়েক দিনের মধ্যে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন, গাইনি, সার্জারী ও ইমার্জেন্সিতে ১৬ টি ডিভাইস সরবরাহ করা হবে।

মিটফোর্ড হাসপাতালের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এই সময়োপযোগী কাজটিকে সাধুবাদ জানিয়েছেন এবং যন্ত্রটি ব্যবহারে সম্মতি জ্ঞাপন করেছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।