বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশের লোভী ডাক্তাররা যখন বিশ্বময়

ডা.সজল ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে আর্মি মেডিক্যাল কোরে জয়েন করে দেশ ও জনগণের সেবা করে যাচ্ছেন আজ পনের বছর ধরে।বর্তমানে তার পোস্টিং একটা মিশনে ইথিওপিয়াতে।গতকাল থেকে ঘুরে ফিরে তার মাথায় ঘুরছে একটা শব্দ — লোভী ডাক্তার !!!

ইন্টার্নশীপ শেষ করে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তির জন্য ফরম কেনার টাকা জমানোর জন্য ফরিদপুর শহরের বিভিন্ন ক্লিনিকে ঘন্টা হিসেবে ডিউটি ডাক্তারের খেপ মারা চাকরির (!) সেই অসহনীয় অপমানজনক দিনগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার।নিজের ঘাম রক্ত পানি করে ঘন্টার হিসেবে একটা একটা করে টাকা তার মজুরি ………..

ডা.টুসী কর্মরত আছেন ওমানে আজ তিন বছর ধরে।বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে পাশ করে মেডিসিনে এক বছর অনারারি ট্রেনিং করে ওমানে পালিয়ে বেঁচে গেছে যেন।এখনও বিনা বেতনের মোটামুটি সপ্তাহের প্রতি দিনের বেহিসাবী সেই অমানুষিক ডিউটির এক বছরের কথা ভাবলেও ভয়াবহ দুঃস্বপ্ন বলে মনে হয় তার।
সে এবং তার বন্ধু এবং তার সিনিয়র জুনিয়ররা কি লোভে পড়ে এ পেশায় আছে ? এই প্রশ্নের কোন সদুত্তর খুঁজে পাচ্ছেন না তিনি।

ডা.অনিন্দ্য ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এবং তার ওয়াইফ ডা.মম কমিউনিটি বেজড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।ইন্টার্নশীপের সময় বিয়ে করে তারা।এরপর একসাথে বিসিএসও হয়ে যায় তাদের।অতঃপর দুজনের দেশের দুপ্রান্তে পোস্টিং হয়।বড় কোন মামা চাচা না থাকায় কিছুতেই তারা এক জেলায় কিংবা পাশাপাশি কোন জেলাতেও পোস্টিং নিতে পারছিল না। মাস দুই তিনেক পর পর তাদের দেখা হতো !!! এরই মধ্যে ডা.মমর কর্মস্হলে অপ্রীতিকর ঘটনার জের ধরে তাকে পরতে হয় হুমকির মুখে।অতঃপর অসহনীয় যন্ত্রণা নিয়ে অপমানের চাকরিতে ইস্তফা দিয়ে আজ আট বছর ধরে তারা অস্ট্রেলিয়াতে AMC পরীক্ষার বৈতরণী সফলতার সাথে পার হয়ে সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে আছে।

কাল যখন মম ফেসবুকে ঢুকে দেখল ‘লোভী ডাক্তার’ কাহিনী তখন অনিন্দ্যকে ডেকে দেখাল।প্ল্যাটফর্ম, ডাক্তার প্রতিদিন.কম, ক্যাফেটেরিয়া সহ অন্যসব অনলাইন পোর্টাল এবং বাংলাদেশী ডাক্তারদের গ্রুপগুলো থেকে নিশ্চিত হলো খবরের সত্যতা নিয়ে।হালকা হেসে অনিন্দ্য বলল– হুমম আমরা লোভী বলেই তো ডিউটি টাইমে হাসপাতাল ছেড়ে চেয়ারম্যানের আত্মীয়কে বাসায় গিয়ে অতিরিক্ত ফী দিয়ে রোগী দেখার অফার রিজেক্ট করে আজ দেশ ছাড়া।

“লোভী ডাক্তার” শুধু বাংলাদেশে বসবাসকারী আমি/তুমি/আপনি ই না।বরং সরকারি বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পাশ করে মধ্যপ্রাচ্যসহ অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড সহ সারা বিশ্বে সসম্মানে কর্মরত যত বাংলাদেশী ডাক্তার আছেন সব্বাই !

লেখক ঃ ডা. নাসিমুন নাহার  মিম্ মি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।