মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

বাংলাদেশকে জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের আহ্বান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৮ · ১ মিনিটে পড়ুন
বাংলাদেশকে জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের আহ্বান
লেখার আকার

শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

দক্ষিণ আফ্রিকার দেশ জাম্বিয়া বাংলাদেশি ওষুধ পণ্য নিয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশকে তাদের দেশে একটি ওষুধ কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাত করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে তার প্রথম সাক্ষাতে এ প্রস্তাব দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (০১ ফেব্রুয়ারি) জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য তারা কৃষি ও চুক্তিভিত্তিক চাষসহ সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।