মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ অক্টোবর ২০২৪, ১১:০৩ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন
লেখার আকার

বুধবার , ৯ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিনের (বিএসপিআরএম) নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি পদে থাকবেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম, কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ডা. এম এ কে আজাদ এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন ডা. মুহিব্বুর রহমান রাফে।

নির্বাচিতদের মধ্যে সহ সভাপতি থাকছেন অধ্যাপক ডা. সুজন আল হাসান, অধ্যাপক এম এ শাকুর, ডা. ফাহমিদা হাফিজ, অধ্যাপক ডা. রুহুল আমীন, ব্রিগেডিয়ার এস এম শহীদুল হক ও ডা. ইমামুর রশীদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মনিরুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. আব্দুর রহিম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ডা. গোলাম নবী ও ডা. সোহেল রানাকে।

এ ছাড়া ডা. হাসান হাবিবুর রহমান অফিস সম্পাদক, ডা. ইশরাত হাসান সায়েন্টিফিক সেক্রেটারি, ডা. নাদিম কামাল প্রেস ও প্রকাশনা সম্পাদক, ডা. মো. আনিসুর রহমান সমাজকল্যাণ সম্পাদক, ডা. এহসানুল হক চৌধুরী সাংস্কুতিক ও আপ্যায়ন সম্পাদক, ডা. এস এম মাজহারুল ইসলাম আন্তজার্তিক বিষয়ক সম্পাদক, ডা. আতিকুল আজিজ আইন বিষয়ক সম্পাদক, ডা. নাইমা সিদ্দীক বেসরকারি বিষয়ক সম্পাদক হিসেবে থাকছেন।

অধ্যাপক ডা. মঈনুজ্জামানকে প্রধান উপদেষ্টা করে নয়জন সিনিয়র অধ্যাপকের সমন্বয়ে একটি উপদেষ্টা মন্ডলী ঘোষণা করা হয়। তারা হলেন, অধ্যাপক ডা. বরেন্দ্র নাথ ভট্টাচার্য, অধ্যাপক ডা. মো. শাহিদুর রহমান, অধ্যাপক ডা. মো. হিলালুল ইসলাম, অধ্যাপক ডা. শামসুন নাহার, অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. মো. মমিনুজ্জামান খান, মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক ডা. মনিরুল ইসলাম ও অধ্যাপক ডা. ইহসানুল হক খান।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: সুমাইয়া আলদ্বীন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।