মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বাংলাদেশ থেকে চিকিৎসক সহ দক্ষ জনশক্তি নিতে আগ্রহী কাতার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ৬:৫৯ · ১ মিনিটে পড়ুন
বাংলাদেশ থেকে চিকিৎসক সহ দক্ষ জনশক্তি নিতে আগ্রহী কাতার
লেখার আকার

২৪ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে আগ্রহ প্রকাশ করেছেন কাতারের প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি। গত ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

এছাড়াও তিনি বাংলাদেশ থেকে প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশে কাতারের প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা মুসলিম দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে গুরুত্ব দেই। আমরা একসঙ্গে উন্নয়নের ক্ষেত্রগুলো খুঁজে দেখতে পারি।”

এছাড়াও প্রধানমন্ত্রী দু’দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে কাতারের আরও বিনিয়োগ কামনা করেন। তিনি বলেন, “আমরা দেশজুড়ে ১০০টি বিশেষ, অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছি। কাতারের উদ্যোক্তারা এই অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে পারেন।”

এছাড়াও শেখ হাসিনা কাতারের আমিরকে ‘মুজিববর্ষে’ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

কাতারের প্রতিমন্ত্রী বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণেরও প্রশংসা করেন। কাতারের প্রতিমন্ত্রী বলেন, তারা চান বাংলাদেশ এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।

ধারণা করা হচ্ছে এই আলোচনা দু-দেশের সুসম্পর্ককে আরও বেশি জোরদার করবে এবং জনশক্তি রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিজস্ব প্রতিবেদক/তারেক হাসান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।