মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন

ফেনীর প্রাক্তন সিভিল সার্জনের স্মরণে মিলনায়তন উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:১৬ · ২ মিনিটে পড়ুন
ফেনীর প্রাক্তন সিভিল সার্জনের স্মরণে মিলনায়তন উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে আগস্ট, ২০২০, বুধবার

গত ২৫ শে আগস্ট, ২০২০, মঙ্গলবার ফেনী জেলার স্বাস্থ্য বিভাগ ও বিএমএ’র আয়োজনে প্রয়াত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের নামে একটি মিলনায়তন উদ্বোধন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ছবিঃ ডা. সাজ্জাদ হোসেনের মিলনায়তনের নামফলক।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত শতাধিক চিকিৎসক মারা গিয়েছেন। তাঁরই একজন ছিলেন ফেনীর প্রয়াত সিভিল সার্জন আমাদের ফেনীর কৃতি সন্তান ডা. সাজ্জাদ হোসেন। গত ৭ই জুলাই মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাঁরই স্মরণে আজ মঙ্গলবার তাঁর নামানুসারে ফেনির বিএমএ মিলনায়তনের নামকরণ করা হয়। পূর্বের ফেনী ডক্টরস ক্লাবকে এখন পরিবর্তন করে ‘ডা. সাজ্জাদ মিলনায়তন’ করা হয়েছে। উক্ত মিলনায়তনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

ছবিঃ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিগণ।

এছাড়াও বিএমএ ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী ও জনস্বাস্থ্য পুষ্টির পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান।

তাছাড়া বিএমএ ফেনীর সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাসের সার্বিক সমন্বয়ে বক্তব্য রাখেন বিএমএ ফেনীর সহ-সভাপতি ডা. কৃষ্ণপদ সাহা, ফেনী জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, ফেনী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএস আর মাসুদ রানা।

 

ছবিঃ মরহুম ডা. সাজ্জাদ হোসেনের জন্য দোয়া মাহফিলের আয়োজন।

সবশেষে ডা. সাজ্জাদ মিলনায়তনের নামফলক উন্মোচন করার মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

পঞ্চগড়ে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালোব্যাচ ধারণ

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর হামলার প্রতিবাদে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার…

১৮ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

মৌলভীবাজার বিএমএ শাখা থেকে সার্জিক্যাল মাস্ক ও নন-রিব্রিদার অক্সিজেন মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুলাই, ২০২০, শুক্রবার করোনার এই দুর্ভোগের সময়ে রোগীদের জন্য মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), মৌলভীবাজার শাখা। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ এই জেলার ৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সকল সামগ্রী দেয়া হয়। মৌলভীবাজার ২৫০…

৩ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

কোভিড-১৯ আক্রান্ত হলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুন ২০২০, মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার ২২শে জুন নমুনা পরীক্ষায় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কোভিড-১৯ শনাক্ত হয়। জ্বর ও শ্বাসকষ্ট…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।