শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্মের করা অভিযোগে ভুয়া চিকিৎসকের নিবন্ধন বাতিল

প্ল্যাটফর্ম নিউজ, ২ মার্চ ২০২১, মঙ্গলবার

দেশে দিনকে দিন বেড়ে চলেছে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য। এবার দেশের মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকদের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর মাধ্যমে তেমনি এক ভুয়া চিকিৎসক নিয়ে অভিযোগ করায় বাতিল হলো নিবন্ধন।

মূল ঘটনার সূত্রপাত হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ডেল্টা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী আফলাতুন কাওসারের মাধ্যমে যিনি কিনা এক চিকিৎসকের পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। উল্লেখ্য, উক্ত ব্যক্তি আফলাতুন কাওসারের পরিবারের প্রতিষ্ঠিত এক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরবর্তীতে সেই চিকিৎসকের পরিচয় নিয়ে সন্দেহ থাকায় উক্ত শিক্ষার্থী “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” সংগঠনের প্রেসিডেন্ট ডা. ফয়সাল বিন সালেহকে বিষয়টি অবহিত করলে উক্ত চিকিৎসকের সনদপত্র সংগ্রহ এবং পর্যালোচনার করার পর তাকে ভুয়া চিকিৎসক হিসেবে সন্দেহ করে “প্ল্যাটফর্ম” কেন্দ্রীয় পরিষদ।

উল্লেখ্য, উক্ত ভুয়া চিকিৎসক নিজেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের ইন্টার্ন হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন এবং ময়মনসিংহ মেডিকেলের সংশ্লিষ্ট ব্যাচ ও অনেকের সাথে বিষয়টি নিয়ে জিগ্যেসাবাদের পর “প্ল্যাটফর্ম” কর্তৃপক্ষ নিশ্চিত হন যে, এই নামে উক্ত ব্যাচে কোনো চিকিৎসক ছিলেন না। এদিকে, উক্ত কর্মকান্ড চলাকালীন সেই ব্যক্তি নিজস্ব কর্মস্থলে এক বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে এবং উক্ত প্রতিষ্ঠান সেই ব্যক্তির নামে থানায় অভিযোগ করলে থানায় ডাকা হয় তাকে।

এদিকে, তার থানায় ডাকার খবর পেয়ে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর পক্ষ হতে ডা. ফয়সাল বিন সালেহ উক্ত থানার ওসি, উক্ত উপজেলা হেলথ কমপ্লেক্সের আরএমও, ইউএইচএফপিও ও ইউএনও কে তার ভুয়া চিকিৎসক হবার সন্দেহের পুরো বিষয়টি অবহিত করে তাকে বিএমডিসি কর্তৃক যাচাইয়ের আগ পর্যন্ত থানায় আটক রাখার অনুরোধ করেন। কিন্তু ওসি বা ইউএনও উপর্যুক্ত প্রমাণ ছাড়া উক্ত ব্যক্তিকে আটক রাখতে অপরাগতা প্রকাশ করেন এবং ঐ ব্যক্তিকে তখন ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে প্ল্যাটফর্ম এর পক্ষ হতে বিএমডিসিতে( বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) এক অভিযোগ দাখিল করা হয় (স্মারক নং প্ল্যাট/২০২০/০২/০৮) এবং বেশ কয়েকবার ফলোআপও করা হয়। এ বিষয়ে আরো সাহায্য করেন সহকারি রেজিস্ট্রার ডা. ফরায়েজি। অবশেষে, বিএমডিসি থেকে পরবর্তীতে পুনঃনিরীক্ষণের পর উক্ত ব্যক্তিকে ভুয়া হিসেবে আখ্যায়িত করা হয় এবং তার রেজিষ্ট্রেশন নং বাতিল মর্মে বিজ্ঞপ্তি প্রদান করা হয়।

 

উক্ত ঘটনা সম্পর্কে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” সংগঠনের প্রেসিডেন্ট ডা. ফয়সাল বিন সালেহ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন-

“এই সম্পূর্ণ ঘটনায় যার অবদান সবচেয়ে বেশি সে হলো ডেল্টা মেডিকেল কলেজের আফলাতুন কাওসার যে কিনা সাহস করে পুরো বিষয়টাকে সামনে এনেছিল। আজকাল আমরা অনেক কথা বলি কিন্তু কাজের সময় কাউকে পাই না বা আমরা সময় দিতে চাই না। সবাইকে অনুরোধ করব তাদের নিজস্ব সময় হতে কিছু সময় দিয়ে চিকিৎসক সমাজের জন্য অবদান রাখলে আরো ভালো কিছু হতে পারবে৷ সবার সম্মিলিত প্রচেষ্টা ভালো কিছু বয়ে আনুক চিকিৎসক সমাজের জন্য। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।