মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম নিউজ, ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার  

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর সাধারণ চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের কথা বলার জায়গা হিসেবে গড়ে ওঠে ফেসবুক গ্রুপ প্ল্যাটফর্ম। যা পরবর্তীতে বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপে পরিণত হয়। পরবর্তীতে প্ল্যাটফর্ম সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। প্ল্যাটফর্ম সংগঠন পরিচালনার জন্য রয়েছে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের বাইরে রয়েছে ৮ টি সক্রিয় জোন, রয়েছে ১০ টি সক্রিয় উইংস, ৩ টি ডিভিশন এবং বিভিন্ন মেডিকেল কলেজে সক্রিয় ইউনিট। প্রতি বছরের মতো এবারেও সম্পন্ন হলো প্ল্যাটফর্ম এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)। করোনার এই বৈরী পরিস্থিতির জন্য প্রতিবারের চেয়ে এবারের সভা অনুষ্ঠিত হয়েছে একটু অন্যভাবে।

করোনার সংক্রমণ রোধে এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় জুম ক্লাউড মিটিংস অ্যাপে। ৫ সেপ্টেম্বর ২০২০ (শনিবার), রাত ৮ টায় প্ল্যাটফর্মের জোন, ইউনিট, ডিভিশন, উইংস এর দ্বায়িত্বপ্রাপ্ত সদস্য, সাধারণ সদস্য ও অনলাইন এক্টিভিস্টদের উপস্থিতিতে মিটিং কার্যক্রম পরিচালিত হয়। মিটিং সঞ্চালনায় ছিলেন প্ল্যাটফর্ম এক্টিভিস্ট মুমতাহীনা নওশীন। এবারের বার্ষিক সাধারণ সভার কার্যক্রম তিনটি ধাপে সম্পন্ন হয়। শুরুতেই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. তানজিমুল ইসলাম। প্ল্যাটফর্মের সফলতা কামনা করে বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. জাহিদুল ইসলাম। তারপরই বক্তব্য রাখেন প্ল্যাটফর্ম গভর্নিং কাউন্সিলের সদস্য ডা. মারুফুর রহমান অপু। তিনি প্ল্যাটফর্মে একসাথে কাজ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।সেইসাথে প্ল্যাটফর্ম গড়ে ওঠার উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবগত হওয়ার আহ্বান জানান।

প্ল্যাটফর্ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সভাপতি ডা. শুভ দেবনাথ নিলয় বিশদভাবে প্ল্যাটফর্মের বিগত এক বছরের কার্যক্রম বর্ণনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে তুলে ধরেন। উল্লেখ্য, মে ২০১৯ – মে ২০২০ প্ল্যাটফর্মের এক্টিভিস্ট সংখ্যা বেড়েছে চার গুনের বেশি। বর্তমানে এক্টিভিস্ট সংখ্যা ১২০০ জন। ৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে প্ল্যাটফর্ম গ্রুপ ও পেইজে মেম্বার সংখ্যা যথাক্রমে ১ লাখ ১১ হাজার ও ১ লাখ ২৮ হাজার ৯৫৬ জন। করোনাকালীন চিকিৎসকদের বিভিন্ন দিক থেকে সহায়তা করা, তাদের দুশ্চিন্তা লাঘবে কাজ করা, করোনাক্রান্ত চিকিৎসক ও তাঁদের পরিবারের জন্য বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্টের ব্যবস্থা করা, সর্বোপরি করোনা মোকাবেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে বলে বক্তব্যে উল্লেখ করা হয়। পিপিই ব্যাংক, প্ল্যাটফর্ম লজিস্টিক ব্যাংক ফর কোভিড-১৯ পেশেন্টস, করোনা কন্ট্রোল রুমে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা, টেলিমেডিসিন সেবা ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ, প্ল্যাটফর্ম সাপোর্ট টিম ফর আইসোলেটেড এন্ড কোয়ারেন্টাইন্ড ফিজিশিয়ান্স, ‘আমারই আমাদের ডাক্তারদের পাশে’ প্রজেক্ট, ‘প্ল্যাটফর্ম প্লাজমা পুল’ ইত্যাদি নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করে চলেছে প্ল্যাটফর্ম। মূল পর্বে সাধারণ পরিষদ কর্তৃক সরাসরি ভোটে ‘২০২০-২১’ সেশনের প্রস্তাবিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অনুমোদন ও জোনাল পরিষদগুলো অনুমোদন পায়। নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্ল্যাটফর্ম গভর্নিং কাউন্সিলের সদস্য ডা. শেখ আহমেদুল হক। কেন্দ্রীয় পরিষদের বিদায়ী সভাপতি ডা. শুভ দেবনাথ নিলয়ের পরিচালনায় সাধারণ পরিষদ সভায় সদস্যদের সরাসরি ভোটে প্রস্তাবিত জোনাল কমিটিগুলোর (রাজশাহী, কুমিল্লা, গাজীপুর, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ) অনুমোদন দেয়া হয়। এবছরের সেরা এক্টিভিস্ট, সেরা ইউনিট এবং সেরা জোনের ঘোষণা করা হয়। বিভিন্ন ডিভিশনের পূর্ণাঙ্গ কমিটি এবং আগের ১০ টি উইংসের সাথে নতুন আরও ২ টি উইংস (হিউম্যান রিসোর্স ও ফ্রেমস) যুক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষ অংশের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন মেডিকেল কলেজের প্ল্যাটফর্ম সদস্যরা এতে অংশ নেন। এরপর প্ল্যাটফর্ম আয়োজিত চিকিৎসা সম্পর্কিত অনুষ্ঠান নিয়ে বিশেষ প্রতিবেদন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখানো হয়। সবশেষে, অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বার্ষিক সাধারণ সভার (এজিএম) সমাপনী টানা হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।