বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রয়াত অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান স্যারের স্মরণে শোকগাঁথা

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ এপ্রিল, ২০২১, মঙ্গলবার

শোকগাঁথা
————–
করোনা যুদ্ধে সংগ্রামী বীরশ্রেষ্ঠ
আমার একান্ত প্রিয়জন
প্রিয় মানুষ
আত্মার চেয়ে আপন অভিভাবক
প্রয়াত আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার
স্যারের স্মরণে শোকগাঁথা

লেখাঃ ডা. মোঃ বায়জিদ বিন মুনির
এমবিবিএস, এমডি (মাইক্রোবায়োলজি), বিএসএমএমইউ
বিসিএস(স্বাস্থ্য)

“তোমাকে খুব বেশী চেনা হয়নি,
যেভাবে চিনেছিলেন তোমার সমবয়সীরা;
তোমার পরিবারের সদস্যেরা,
আমার হয়তো সেরুপ চেনার সময়টা
হয়ে উঠেনি।
হয়ে উঠেনি বলেই জানতে পারিনি
কেমন ছিল তোমার শৈশব,
কেমন ছিল তোমার যৌবন
তবুও প্রায়শই তুমি
প্রজ্ঞার আবরণ ভেংগে;
চকমকি পাথরের মত
অনির্বাণ আলোয় কত না অজানা
জানিয়ে দিতে আমায়।
আমি অবাক হয়ে ভাবতাম
তুমি কেমন করে এত কিছু পারো?
কেমন করে আলোর দ্রোহে
অন্ধকারকে করো অবহেলা।
প্রতিভা আর নৈতিকতার চিরন্তন সাহসে
ছিন্ন করো মিথ্যের অচলায়তন।।

তোমাকে খুব বেশি জানা হয়নি,
যেভাবে তোমার বন্ধুরা জানতেন;
যাদের সাথে তোমার অজস্র স্মৃতি
যাদের সংগে তুমি কাটিয়েছ সন্ধ্যারাত
কিংবা রাত ঘনঘোর।
তবুও মাঝে মাঝে একদম হঠাৎ করে;
সরলতার স্ফুরনে তুমি মেতে উঠতে,
আমায় মন্ত্রমুগ্ধ করে রাখতে অনেকটা সময়।
যেন প্রিয় কবির কবিতার ঘোর।।
তোমার কথা বলার ধরন,
তোমার চিঠি লিখার মূর্ছনা,
সবটাই যেন দৃষ্টিনন্দন সৌন্দর্য্যের আকর।
আমি সেথায় শুধুই বিমুগ্ধ সহচর।।

ছবিঃ অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান তোষার

দৃশ্যপট যখন কুয়াশায় ঢাকা
অবিরাম অধঃপতনে যখন চারদিক শুন্য,
সবাই যখন হাপিত্যেশ করছে
এক্টুখানি আলোর প্রত্যাশে,
তখন শুধুই কবিতা লেখার খেরোখাতা ফেলে
তুমি এলে,
তুমি এলে শুকনো মরুভূমির বুকে ফুল ফোটাতে,
সাথে নিজের চিরায়ত উদ্দীপনায়;
সাথে করে নিয়ে এলে
কয়েকজন অকুতোভয় প্রাণ।
যে যুদ্ধে সবাই ভয় পায়
সেথায় তুমি বাজালে সাহসের জয়গান।।

বিড়ম্বিত ভাগ্যের করালগ্রাসে
আমি যখন নিরুপায়,
অনৈতিক অপরাধের লেলিহান শিখায়
যখন পুড়ে যাচ্ছে নীতির বিশুদ্ধতা।
মিথ্যে অভিযোগ আর ক্ষমতার দাপটে
যখন খড়কুটোর মতো ভেসে যাচ্ছে
অভাজনের অহর্নিশ শ্রম আর সততা।
তখনই তুমি মহীরুহের মতো
স্থির হয়ে রইলে এক প্রত্যুষে,
নিজের দীর্ঘ শিকড় ছড়িয়ে বাধ দিলে
ফুসে উঠা অতলান্তিক বেনোজলে।।
ঠিক তখন থেকেই আমি বুঝতে পেরেছি
আমরা দুজন একই ধুলো মাখা পথের পথিক
আমাদের দুজনের কণ্ঠে একই শ্লোগান
কখনো মর্সিয়া কখনো দুরন্ত আশার ধ্বনি
হে বন্ধু, হে প্রিয়
তোমার সঙ্গে বোধের সদৃশতা দেখে
বার বার চমকে গিয়েছি
ভেবেছি আরেক্টু পরিণত হলে
দৈহিক মিলের সাথে সাথে
চিন্তায় ও চেতনায়ও এক ও অনন্য হয়ে যাবো।

ছবিঃ লেখকের সঙ্গে প্রয়াত অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান

জীবনের চলার পথের বাঁকে বাঁকে
কত কিছু দেখার হয়তো আছে বাকি।
আমি জানি আরো প্রলয় আসবে,
সুখের দিন ক্ষণিকে ফুরাবে,
তবুও তুমি যে শিখিয়েছ দুর্জয় সাহস।
তোমার কাছ থেকে পাওয়া
সত্যের দুর্মর অহংকার,
কূপমণ্ডুক এই আমার হৃদয়কে করেছে
নতুন অরুণের সোনালী গরবে বলিয়ান।।

অথচ সঞ্চয় করা শুরুর আগেই,
প্রস্তুতির প্রারম্ভেই আচমকা এলো ঝড়।
যখন ভাবছি এলোমেলো এই জীবন;
যেন পেলো এক বটবৃক্ষের আশ্রয়।
ভীষন খরায় পাখিটা খুঁজে পেলো
জ্ঞান আর অভিজ্ঞতায় পূর্ণ সরোবর।।

ছবিঃ ১৬ ই ডিসেম্বর নিজে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে
ছবিঃ ১৬ই ডিসেম্বর নিজ প্রতিষ্ঠানে

ঠিক তখনই বলা নেই, কওয়া নেই
দুম্‌ করে তুমি চলে গেলে অগোচরে।
এই জাতি কি জানবে কি হারালো তারা,
দেশের কথা কে ভাববে তোমার মতো করে?
তোমাকে আলিংগন করলো যে মাটি
সে কি জানে তোমার কীর্তির কথা?
কি করে ভুলি হায় এই অসময়ে
তোমাকে হারানোর ব্যাথা।

তোমায় আজন্ম স্মরিব
বিমুগ্ধ স্মৃতিচারণে
তুমি আছ তুমি থাকবে
আমার লেখা কবিতার উচ্চারণে।।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।