মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে গরীব-দুঃস্থ রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ৯:২১ · ১ মিনিটে পড়ুন
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে গরীব-দুঃস্থ রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
ডান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় ফার্স্ট লেডি মিসেস রাশিদা হামিদ,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সুফিয়া খাতুন,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার :

প্রতিষ্ঠালগ্ন থেকেই জেলার গরীব-দুঃস্থ রোগীদের পাশে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল। আব্দুল হালিম খান ফাউন্ডেশনের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় পনের হাজারেরও অধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কিশোরগঞ্জ জেলার হাওড় উপজেলা মিঠামইনের অসহায় রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল। আমেরিকা প্রবাসী চারজন দাতার অর্থায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়।

১৭ সেপ্টেম্বর দিন ব্যাপী রোগী বাছাই কার্যক্রম পরিচালিত হয়। রোগী বাছাই শেষে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ছানি অপারেশন সম্পন্ন হয়।

ছানি অপারেশন সম্পন্ন হওয়ার পর রোগীদের একাংশ

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান বলেন,

“গরীব অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন আমাদের নিয়মিত কার্যক্রম। এর পাশাপাশি দুঃস্থ মানুষদের জন্য চালু করেছি হেলথ কার্ড। কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার বিনামূল্যে আমাদের হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।”

তিনি এ কার্যক্রমে অর্থদানকারীদের ধন্যবাদ জানান এবং সকলকে গরীব অসহায়দের চিকিৎসা সাহায্যে জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

আব্দুল হালিম খান ফাউন্ডেশনে অর্থদান করতে ভিজিট করুন- ahkfoundation.org.bd

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।