মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ জুলাই ২০২০, ৬:৫৬ · ২ মিনিটে পড়ুন
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ডান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় ফার্স্ট লেডি মিসেস রাশিদা হামিদ,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সুফিয়া খাতুন,প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ জুলাই ২০২০, শনিবার :

হাওড় অঞ্চলে  চিকিৎসা সেবার বাতিঘর প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল। হাওড় অধ্যুষিত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জকে বলা হয় হাওড়ের প্রবেশ মুখ। সেই করিমগঞ্জের জাফরাবাদ গ্রামে ২০১৩ সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের।

২০১৩ সালের ২৫ জুলাই, শ্রাবণের এক রৌদ্রজ্জ্বল দিনে কলেজটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ফার্স্টলেডি ও কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিসেস রাশিদা হামিদ এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

আজ প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।

“ব্যবসা নয়, সেবার জন্য এ প্রতিষ্ঠান”– রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদয়ের এ বাণীকে ধারণ করে পথচলা শুরু। মহামান্য রাষ্ট্রপতি বরাবরই কলেজের শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হওয়ার অনুপ্রেরণা যোগান। ইতিমধ্যেই জেলার চিকিৎসাসেবায় বিশেষ অবদান রেখে যাচ্ছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা থেকে দূরবর্তী অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায়  উন্নত  চিকিৎসা সেবা হাওড়ের মানুষের জন্যে ছিলো হতাশার আরেক নাম৷ সেই হাওড়ের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার নিমিত্তে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গরীব অসহায় রোগীদের বিশেষ সুবিধা সম্বলিত কার্ডের ব্যবস্থা, দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু অপারেশন, বন্যার্তদের চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই চিকিৎসাসেবা অব্যাহত রাখার পাশাপাশি অসহায়-সম্বলহীন মানুষদের আর্থিক ও খাদ্য সুবিধা দিয়েও সাহায্য করেছে প্রতিষ্ঠানটি। মহামান্য রাষ্ট্রপতির নীতি ও আদর্শে শিক্ষার্থীদের আদর্শ চিকিৎসক হিসেবে গড়ে তোলা এবং একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান। একই সাথে মানসম্মত চিকিৎসক  তৈরির লক্ষ্যে সর্বোচ্চ একাডেমিক  পরিবেশ নিশ্চিতের জন্য করেছেন প্রখ্যাত শিক্ষকমণ্ডলীর এক মিলন মেলা।

৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের সকল শিক্ষক,চিকিৎসক, শিক্ষার্থীদের “প্ল্যাটফর্ম”-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।